সারাদেশ

ফরিদপুরে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে প্রভাবশালী বড় ভাইয়ের কবল থেকে বসত-বাড়ি রক্ষায় নিজের স্ত্রী-সন্তান নিয়ে রাজপথে নেমেছেন এক অসহায় ছোট ভাই। সরকারী বিভিন্ন দপ্তরে দরখাস্ত দেয়ার পাশাপাশি সংবাদ সম্মেলন, মানববন্ধনসহ নানা কর্মসূচী পালন করছেন তিনি।

রোববার (৮ নভেম্বর) বিকালে বোয়ালমারী উপজেলা পরিষদের সামনে রাস্তায় দাঁড়িয়ে বড় ভাইয়ের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেন ছোট ভাই হুমায়ুন কবির মিয়া। পরে পারিবারিক মানববন্ধনে অংশ নেন। উপজেলার চতুল গ্রাম নিবাসী ছোট ভাই হুমায়ন কবির মিয়া সাংবাদিক সম্মেলনে বলেন, নিজেদের বসত বাড়িতে পৈতৃক সূত্রে ৭ শতাংশ জমি পেয়েছেন তিনি। ঐ জমিতে একটি টিনশেড ওয়ালের পাকা ঘর তুলে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করে আসছেন।

কিন্তু ঐ জমি থেকে তাকে উচ্ছেদের চেষ্টা করছেন তারই আপন বড় ভাই ডাঃ গোলাম কবির। ঐ জায়গায় একটি নার্সিং হোস্টেল নির্মাণের নামে ছোট ভাই হুমায়ন কবিরকে সরিয়ে দেয়ার পায়তারা করছেন উপজেলার পৌর সদরে অবস্থিত ডাঃ গোলাম কবির নার্সিং ইনিষ্টিটিউটের কর্ণধার ডাঃ গোলাম কবির।

হুমায়ুন অভিযোগ করেন, তাকে উচ্ছেদের লক্ষে তার পরিবারের উপর নানাভাবে নিপীড়ন চালাচ্ছে গোলাম কবির। স্ত্রী ফরিদা ইয়াসমিনসহ তাকে গালি-গালাজ, মারধর, হুমকি-ধমকী, ঘর-বাড়ি ভাংচুরসহ বিভিন্ন অপচেষ্টায় লিপ্ত হয়েছে গোলাম কবির ও তার সহযোগীরা। মানববন্ধনে হুমায়নের স্ত্রী ফরিদা অভিযোগ করেন, গত ২৯ অক্টোবর তারা বাড়িতে ছিলেন না। এ সুযোগে ডাঃ কবির বহিরাগত লোকজন নিয়ে তার বসত ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে।

দূর্বৃত্তরা তার ঘরের আসবাবপত্র ভাংচুর সহ কয়েকটি দরজা-জানালা খুলে নিয়ে যায়। লুট করে নেয় স্বর্ণালঙ্কার সহ অন্যান্য মূল্যবান মালামাল। ফরিদা জানান, গোলাম কবির অনেক বিত্তবান ও প্রভাবশালী হওয়ায় তিনি আইনের আশ্রয় নিতে সাহস পাচ্ছেন না। ফলে তারা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ ফরিদার।

এ ব্যাপারে অভিযুক্ত ডাঃ গোলাম কবির বলেন, ঐ জমি হুমায়ন আমার কাছে বিক্রি করেছে। বাড়ির পাশে অন্য একটা জমিতে ওর বাড়ি করার কথা ছিলো। কিন্তু ও সেটা মানছে না।

সান নিউজ/কেএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা