সারাদেশ

নারায়ণগঞ্জে বসুন্ধরা সিমেন্ট কারখানায় আগুন, দগ্ধ ৬

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের বন্দরে বসুন্ধরা সিমেন্ট ফ্যাক্টরিতে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ছয়জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেলের শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলার মদনগঞ্জে অবস্থিত সিমেন্ট কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.ফখরুদ্দিন ভূঁইয়া জানান, গ্যাস লিকেজ থেকে মদনগঞ্জ এলাকায় বসুন্ধরা সিমেন্ট কারখানার একটি অংশে আগুন লাগে। প্রতিষ্ঠানের নিজস্ব অগ্নি নির্বাপণ কর্মীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলে। এতে ৬ জন দগ্ধ ও দুইজন আহত হন। দগ্ধ ছয় জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেলের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বন্দর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা জিন্নাত আলী বলেন, ‘দুপুরে বসুন্ধরা সিমেন্ট কারখানায় আগুন লাগার খবর পেয়ে আমরা সেখানে যাই। গিয়ে দেখি আগুন নিভে গেছে। তবে আগুনে পোড়া দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।’

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা