সারাদেশ

জীবন দিয়ে সুদের টাকা শোধ করলো বরগুনার পলাশ

নিজস্ব প্রতিনিধি, বরগুনা : সুদের টাকা দিতে না পেরে বরগুনা সদর উপজেলায় দুই সন্তানের জনক পলাশ (৩৭) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। শুক্রবার (৬ নভেম্বর) বরগুনা সদর উপজেলার ৭ নম্বর ঢলুয়া ইউনিয়নের নলী বাড়ির সামনে একটি গাছের সঙ্গে গলায় রশি দিয়ে তিনি আত্মহত্যা করেন। শনিবার (৭ নভেম্বর) সকালে তার মরদেহ গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। দুপুরের দিকে পুলিশ মরদেহ সদরে নিয়ে যান।

পলাশ নলী বাজারে ট্রেইলাসের দোকানের ব্যবসা করে। মৃতুর আগে তিনি একটি চিরকুট লিখে আত্মহত্যা করেছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।পলাশের মা বলেন, বরগুনা শহরের ডাক্তার সৌরভের কাছ থেকে পলাশ ৩ বছর আগে ৭ লাখ টাকা সুদে আনেন। এখন পর্যন্ত ডাক্তার সৌরভকে ১১ লাখ টাকা দেওয়া হয়েছে। এখনো নাকি ৭ লাখ টাকা পাবে! ওই টাকা না দেওয়ায়, তিনি প্রতিদিন চাপ দিতেন। এ কারণে আমার ছেলে একটি চিঠি লিখে আত্মহত্যা করেন।

এদিকে একই এলাকার সমাজসেবক সেলিম শাহনেওয়াজ বলেন, পলাশ একজন বিনয়ী মানুষ ছিলেন। আমি মনে করি সুদের কারণেই সমাজে আত্মসম্মানের কারণে তিনি আত্মহত্যা করেছেন। সমাজ থেকে এ রকমের সুদের ব্যবসা প্রতিহত করা উচিত। পলাশের মতো আর যেন কোনো মানুষ এ পথ বেছে না নেয়। এ ব্যাপারে বরগুনা সদর থানার তদন্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। কেউ যদি অভিযোগ করে তাহলে আমরা মামলা নিবো।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা