সারাদেশ

বরিশালে বাসদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)’র ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বরিশাল কমিটি। বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে শনিবার (৭ নভেম্বর) নগরীর বিবির পুকুর পাড়ে দিবসটি পালিত হয়। আয়োজনের মধ্যে ছিল জনসমাবেশ, আলোচনা সভা ও লাল পতাকা মিছিল।

বরিশাল জেলা শাখার আহবায়ক ইমরান হাবিব রুমনের সভাপতিত্বে এবং সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তীর সঞ্চালনায় বক্তারা বলেন, সারাদেশের ন্যায় বরিশালেও চলমান কয়েকটি কারখানা বন্ধ হওয়াতে শ্রমিকরা বেকার হয়ে পড়েছে। তাদের রোজগারের পথ খোলা রাখতে সরকার বা বিরোধী দলের নেতাদের কাছে গিয়ে কোন সমাধান পায়নি কর্মহারা শ্রমিকরা। এতেই প্রমাণিত হয় এসব দলে শ্রমিকদের প্রয়োজন নেই।

এজন্য বাসদ শ্রমিকদের কল্যাণে কাজ করছে। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা হলেই দেশ ভালো চলবে। অন্যথায় এক শ্রেণীর মানুষ অর্থবিত্তে তরতাজা হবে, বিপরীতে গরিব শ্রেণী আরও গরিব হবে।

সান নিউজ/এমএইচ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা