ছবি : সংগৃহিত
সারাদেশ
জাপা-বাসদ

রংপুরে ২ শতাধিক নেতাকর্মী শ্রমিকদলে

রংপুর প্রতিনিধি: জাতীয় পার্টি (জাপা) রংপুর মহানগরের সাবেক দপ্তর সম্পাদক জাহিদ হোসেন লুসিড ও বাসদ ছাত্রলীগের সাবেক সভাপতি বাবলুর নেতৃত্বে দুই শতাধিক নেতাকর্মী রংপুর জেলা শ্রমিক দলে যোগদান করে।

আরও পড়ুন: গোপালপুর শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া

শনিবার (১৯ আগস্ট) বিকেলে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপি কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকুর হাতে ফুলের তোড়া দিয়ে তারা রংপুর জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলে যোগদান করেন।

এসময় জাতীয় পার্টি ও বাসদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও যোগদান করেন। যোগদান অনুষ্ঠানে রংপুর জেলা শ্রমিক দলের আহবায়ক আসাদুজ্জামান বাবু ও সদস্য সচিব শামীম মিয়া সহ জেলা শ্রমিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ, আহত ১০

যোগদানকারী জাহিদ হোসেন লুসিড ও বাবলু বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে তাঁরা জাতীয়তাবাদী শ্রমিক দলে যোগদান করেন।

আরও পড়ুন: ভোলায় ওষুধ ব্যবসায়ীদের ধর্মঘট

আগামী দিনে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিএনপি ঘোষিত একদফা দাবি আদায়ে রাজপথে থাকারও অঙ্গীকার করেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা