সারাদেশ

ভোলায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিবাদ সভা ও মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, ভোলা : সারাদেশে ধর্মীয় সংখ্যালঘূ সম্প্রদায়ের উপর অত্যাচার, নির্যাতন ও অগ্নিসংযোগের প্রতিবাদে ভোলায় ‘‘সাম্প্রদায়িকতা রুখো-বীর বাঙ্গালী জাগো’’ এ শ্লোগানে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ভোলা শাখার আয়োজনে শনিবার দুপুরে ভোলার শহরের কে-জাহান মার্কেটের সামনে প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালিত হয়। পরে ভোলা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভোলা জেলার সভাপতি অবিনাশ নন্দীর সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন, ভোলা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ দুলাল চন্দ্র ঘোষ। এসময় আরো বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভোলা জেলার সদস্য সচিব ধ্রুব হাওলাদার, সদস্য শিবু কর্মকার, গোপাল সাহা প্রমূখ।

এসময় বক্তারা সারাদেশে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার, নির্যাতন ও অগ্নিসংযোগের প্রতিবাদ জানিয়ে জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন করার জন্য সরকারের কাছে দাবি করেন।

ভিডিও...

ভোলায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিবাদ সভা ও মানববন্ধন

ভোলায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিবাদ সভা ও মানববন্ধন #ভোলা #হিন্দু

Posted by Sunnews24x7 on Saturday, November 7, 2020

সান নিউজ/আইআর/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা