সারাদেশ

উত্তরবঙ্গের সঙ্গে রেল চলাচল স্বাভাবিক, নিহত বেড়ে ২

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সোনাখালী রেলক্রসিংয়ে শ্রমিকবাহী বাসে ট্রেনের ধাক্কায় আহত আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহত বেড়ে দুইজন হলো।

নিহতরা হলেন- মাসুদ রানা ও রহিমা আক্তার। এ ঘটনায় আহত বাকি চারজন কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

শনিবার (৭ নভেম্বর) ভোরের এ দুর্ঘটনায় বাসটি দুমড়ে-মুচড়ে ট্রেনের ইঞ্জিনের সঙ্গে লেগে যায়। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। সকাল সোয়া ১০টার দিকে রেললাইন থেকে বাসটি সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ট্রেনের পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, চিলাহাটি থেকে ছেড়ে আসা আন্তনগর নীলসাগর এক্সপ্রেস ভোর সাড়ে ৪টার দিকে গাজীপুরের কালিয়াকৈর হয়ে ঢাকায় যাচ্ছিল। কালিয়াকৈর হাইটেক পার্ক এলাকা ছাড়ার সময় সোনাখালী রেল ক্রসিংয়ে শ্রমিকবোঝাই বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে কিছু দূর গিয়ে ট্রেনটি থেমে যায়।

কালিয়াকৈর থানার ওসি মনোয়ার হোসেন জানান, ট্রেনের ধাক্কায় বাসে থাকা দুই শ্রমিক নিহত ও চারজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে রহিমা ঘটনাস্থলে এবং মাসুদ হাসপাতালে মারা যান।

তিনি আরও জানান, প্রায় ছয় ঘণ্টা চেষ্টার পর কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা সকাল সোয়া ১০টার দিকে ট্রেনের ইঞ্জিনের সামনে আটকে থাকা বাসটি সরিয়ে নিয়েছেন। বর্তমানে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

সান নিউজ/এসএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা