সারাদেশ

বোয়ালমারীতে ইজিবাইক মালিক সমবায় সমিতির উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীর সাতৈর এবং মাগুরা জেলার মুহম্মদপুরের এলাংখালি এলাকার সাতৈর-এলাংখালি সড়কে চলাচলকারী ইজিবাইক মালিকদের নিয়ে একটি সমবায় সমিতি গঠিত হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) রাত ৮টায় মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার সদর ইউনিয়নের রুইজানি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে 'সাতৈর- এলাংখালী ইজিবাইক মালিক সমবায় সমিতি লিমিটেড' নামে এই সমবায় সমিতির উদ্বোধন করা হয়েছে।

শুভ উদ্বোধন করেন মাগুরার মুুুহম্মদপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফী। অনুুুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন (মুশা মিয়া), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য আবু জাফর সিদ্দিকী, মুহম্মদপুর সদর ইউপি ইউপি চেয়ারম্যান রাবেয়া বেগম, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সৈয়দ সাইদুর রহমান সজল প্রমুখ।

শেষে আরিফুল ইসলামকে সভাপতি ও লিয়াকত মুন্সীকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে।

সান নিউজ/কেএস/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা