সারাদেশ

খুলনায় ধর্ষণ মামলায় হোমিও চিকিৎসক সঞ্জয় শীল গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনা জেলার বটিয়াঘাটা থানাধীন সুখদাড়া গ্রামে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ মামলার আসামি হোমিও চিকিৎসক সঞ্জয় শীলকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। শুক্রবার (৬ নভেম্বর) সকাল পৌনে নয়টার দিকে সাতক্ষীরা জেলার আশাশুনি থানাধীন গাইয়াখালি এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণকারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে খুলনা জেলার বটিয়াঘাটা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

র‌্যাব জানায়, গত ৩১ অক্টোবর খুলনা জেলার বটিয়াঘাটা থানাধীন সুখদাড়া গ্রামে হোমিও হাতুড়ে চিকিৎসক সঞ্জয় শীল নাবালিকা মাদ্রাসা ছাত্রীকে (১২) চেতনানাশক ওষুধ খাইয়ে অচেতন করে ধর্ষণ করে পালিয়ে যায়। এরপর র‌্যাব ৬, গোয়েন্দা তৎপরতা বাড়িয়ে দেয় এবং গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার আশাশুনি থানাধীন গাইয়াখালি এলাকায় সকাল পৌনে নয়টার দিকে অভিযান চালিয়ে ধর্ষনকারী আসামি হোমিও চিকিৎসক সঞ্জয় শীলকে গ্রেফতার করে।

ঘটনা সুত্রে জানা যায়, আসামি হোমিও চিকিৎসক সঞ্জয় শীলের কাছে খুলনা জেলার বটিয়াঘাটা থানাধীন সুখদাড়া গ্রামে ভুক্তভোগী মাদ্রাসা ছাত্রী ও তার মা চিকিৎসা সেবা নিতেন। উক্ত চিকিৎসক মাঝে মাঝে চিকিৎসা দিতে ভুক্তভোগী ছাত্রীর বাড়িতে আসা যাওয়া করতেন। এরই সূত্র ধরে গত ৩১ অক্টোবর বিকাল পৌনে ৪ টার দিকে উক্ত চিকিৎসক ওষুধ দিতে গিয়ে ভুক্তভোগীর বাড়িতে প্রবেশ করে ছাত্রীকে একা পেয়ে তার অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য ভালো ওষুধ খাওয়ানোর কথা বলে চেতনানাশক ওষুধ খাওয়ালে তাতে ভুক্তভোগী অচেতন হয়ে পড়ে। আসামী সঞ্জয় শীল উক্ত ভুক্তভোগীকে অচেতন অবস্থায় ধর্ষণ করতে থাকে। এক পর্যায়ে ভুক্তভোগীর জ্ঞান ফিরলে তার ডাক চিৎকারে আশেপাশের পথচারীরা এগিয়ে আসলে আসামি সঞ্জয় শীল ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে আসামির বিরুদ্ধে বটিয়াঘাটা থানায় এজাহার দায়ের করলে বটিয়াঘাটা থানার মামলা নং-০১ তাং-০১/১১/২০২০ খ্রিঃ ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন - ২০০০ সংশোধনী ২০০৩ এর ৯(১) রজু করা হয়। এই ঘটনায় এলাকার জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

সান নিউজ/কেএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা