সারাদেশ

কোরআনের আইন বাস্তবায়ন ব্যতীত দেশে শান্তি অর্জন সম্ভব নয়

নিজস্ব প্রতিনিধি, খুলনা : কোরআনের আইন বাস্তবায়ন ব্যতীত দেশে শান্তি ও সুখ-সমৃদ্ধি অর্জন করা সম্ভব নয়। স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশে একাধিক সরকার দায়িত্ব পালন করলেও কোনও সরকারই শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০ টায় গোয়ালখালী আল্লামা ফজলুল করীম রহ. ফাউন্ডেশন মিলানায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলা কমিটির আয়োজিত দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠানে প্রধান অতিথির আলোচনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম (শায়েখে চরমোনাই) এ কথা বলেন।

তিনি বলেন, দেশে হত্যা, নির্যাতন, দুর্নীতি, হানাহানি বেড়ে চলেছে। এসব থেকে পরিত্রানের জন্য কোরআনের আইন, ইসলামের বিধান প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার দরকার।

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুফতী আমানুল্লাহ’র সভাপতিত্বে ও নগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিনের পরিচালনায় তারবিয়াত অনুষ্ঠানে বিশেষ অতিথির আলোচনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর অধ্যক্ষ হাফেজ মাওঃ আব্দুল আউয়াল, প্রেসিডিয়াম সদস্য আল্লামা নুরুল হুদা ফয়েজী, খুলনা জেলা সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ ইমরান, নগর সহ সভাপতি মুফতী মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুফতী ইমরান হোসাইন, মাওঃ শায়খুল ইসলাম বিন হাসান।

তারবিয়াত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা সহ-সভাপতি শেখ জামিল আহমদ, জয়েন্ট সেক্রেটারী মাওঃ দ্বীন ইসলাম, জেলা জয়েন্ট সেক্রেটারি মাওলানা আসাদুল্লাহ হামিদি, সাংগঠনিক সম্পাদক মাওঃ মুফতী ইমরান হোসাইন,জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আসাদুল্লাহ আল গালিব, সহ সাংগঠনিক মোল্লা রবিউল ইসলাম তুষার, জেলা সহ সাংগঠনিক মাওলানা মুজিবুর রহমান, প্রচার সম্পাদক ডাঃ মাওঃ নাসির উদ্দিন, জেলা প্রচার সম্পাদক মাওলানা হারুনুর রশিদ, নগর সহ প্রচার ফেরদৌস গাজী, জেলা সহ প্রচার এস কে নাজমুল হাসান, দপ্তর সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, জেলা দপ্তর মাওলানা আব্দুস সাত্তার হালদার, সহ দপ্তর মোঃ সাইফুল ইসলাম, জেলা সহ দপ্তর মাওলানা আশরাফুল ইসলাম, অর্থ সম্পাদক মুক্তিযুদ্ধা জিএম কিবরিয়া, জেলা অর্থ সম্পাদক মোঃ হুমায়ুন কবির, সহ অর্থ আলহাজ্ব মোমিনুল ইসলাম, জেলা সহ অর্থ হাফেজ মোস্তাফিজুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মাওঃ হাফিজুর রহমান, জেলা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মাহবুবুল আলম প্রমুখ।

সান নিউজ/কেএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা