সারাদেশ

সিলেটে জাকারিয়া হত্যা মামলার মূল আসামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটের কোম্পানীগঞ্জে ছিনতাইকারীদের হাতে যুবক হত্যা মামলার মূল আসামী আশিক মিয়াকে (১৮) গ্রেপ্তার করেছে পুলিশ। সে কোম্পানীগঞ্জ থানার কোম্পানীগঞ্জ গ্রামের কালা মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে তার নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করা হয়।

কোম্পানীগঞ্জ থানার পুলিশ জানায়, নরসিংদী জেলার রায়পুরার আলীনগর গ্রামের শাহানুর আলমের ছেলে জাকারিয়া সিলেটের কোম্পানীগঞ্জের তৈমরনগর এলাকায় বিক্রয়কর্মী হিসাবে একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

গত ১ নভেম্বর সন্ধ্যার দিকে থানা বাজার থেকে টুকের বাজার যাওয়ার সময় ইসলামপুর এলাকায় পৌঁছামাত্র মোটর সাইকেলে আসা তিন যুবক ছুরিকাঘাত করে বিশ হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

পুলিশ মারাত্মক আহত অবস্থায় জাকারিয়াকে উদ্ধার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ২ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার তিনি মৃত্যুবরণ করেন।

এরপর কোম্পানীগঞ্জ থানা পুলিশ ও ডিবির একাধিক দল হত্যাকারীদের গ্রেপ্তারে মাঠে নামে। সাফল্য আসে বৃহস্পতিবার রাত ১০টার দিকে। গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে আশিককে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে জাকারিয়ার মামা ছগির আহমদ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে ছিনতাই মামলা দায়ের করলেও তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আদালত খুনের ধারা সংযোজনের নির্দেশ দেন।

আশিক জিজ্ঞাসাবাদের মুখে ঘটনার বিস্তারিত তথ্য দিয়েছে। তাকে আজ শুক্রবার (৬ নভেম্বর) জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (৩য়) আদালতের বিচারক লায়লা মেহের বানুর আদালতে হাজির করা হয়। আদালতে সে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

এ বিষয়ে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান জানান, গ্রেপ্তারকৃত আশিক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। জড়িত অন্যান্যদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।

সান নিউজ/এক/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা