সারাদেশ

ভোলার চর কুকরি-মুকরিতে জেলেদের মাঝে সমুদ্রগামী নৌকা বিতরণ (ভিডিও)

নিজস্ব প্রতিনিধি, ভোলা : ভোলা চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ কুকরি-মুকরিতে নিষিদ্ধ বেহুন্দি জাল ব্যবহারকারী ২৫জন জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৫টি সমুদ্রগামী ইঞ্জিন চালিত নৌকা, জাল ও ফিস ফাইন্ডার মেসিন বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) সকালে কুকরি-মুকরি মনুরা ঘাটে ইফাদের অর্থায়নে পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহয়োগিতায় গ্রামীন জন উন্নয়ন সংস্থা এ গুলো বিতরন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রামীন জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন। প্রধান অতিথি ছিলেন চর কুকরি-মুকরি ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আবুল হাসেম মহাজন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার সাবেক চেয়ারম্যান হাসনাইন আহমেদ ডিকেন, সহকারী পরিচালক ডাঃ খলিলুর রহমান ও এরিয়া ম্যানেজার আমজাদ হোসেন, ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর নাসির উদ্দিন প্রামানিক।

কুকরি-মুকরি ইউনিয়নের ২৫ জেলেদের মাঝে সরকারি নিয়ম কানুন মেনে মৎস্য ও মৎস্যজাত পন্য উৎপাদন এবং বাজারজাতকরণের মাধ্যমে উপকূলীয় জেলে সম্প্রদায়ের আয় বৃদ্ধি লক্ষ্যে ইঞ্জিন চালিত পাঁচটি নৌকা, জাল ও ফিস ফাইন্ডার মেশিন বিতরন করা হয়।

ভিডিও...

ভোলার চর কুকরি-মুকরিতে জেলেদের মাঝে সমুদ্রগামী নৌকা বিতরণ

ভোলার চর কুকরি-মুকরিতে জেলেদের মাঝে সমুদ্রগামী নৌকা বিতরণ

Posted by Sunnews24x7 on Friday, November 6, 2020

সান নিউজ/আইআর/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা