সারাদেশ

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে প্রাণ ফিরেছে নদীতে

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের প্রজনন নিরাপদ করতে সরকার অভ্যন্তরীণ নদ-নদীতে গত ১৪ অক্টোবর থেকে ২২ দিনের জন্য সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করে। বুধবার (৪ নভেম্বর) রাত ১২টায় শেষ হয় ২২ দিনের এই নিষেধাজ্ঞা।

ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে বরিশালের প্রধান প্রধান বাজারে। নিষেধাজ্ঞার ২২ দিন পর আড়তে চাহিদার তুলনায় ইলিশ অনেক কম। এজন্য দাম খুচরা বাজারে অনেক বেশী।

মৎস্য বিভাগের তথ্যমতে, ডিম ছাড়ার পর ইলিশ নদী ছেড়ে সমুদ্রে চলে যায়। এ কারণে নদীতে ইলিশ পাওয়া যাচ্ছে কম। তবে আগামী কয়েকদিনের মধ্যে সমুদ্রের ইলিশ ফিরলে বেশীবেশী ধরা পড়লে দাম আরও কমবে আশা মৎস্য আড়ৎদারদের।

অন্যদিকে অভ্যন্তরীণ বিভিন্ন নদী থেকে শিকার করা শত শত মন ইলিশ আসছে বরিশাল ইলিশের আড়তে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত প্রায় ১ হাজার মন ইলিশ এসেছে বলে জানিয়েছেন ব্যবসায়িরা।

নগরীর পোর্ট রোড এলাকার আড়তদার জমির হাওলাদার বলেন, প্রতি বছর এই দিনে বরিশাল আড়তে অন্তত ৫ হাজার মন ইলিশ আসে। এসেছে প্রায় ১ হাজার মন ইলিশ। নিষেধাজ্ঞা পরবর্তী আড়তে ইলিশ এসেছে চাহিদার তুলনায় কম। এ কারণে ইলিশের দাম কিছুটা চড়া।

আড়তদার নাসির উদ্দিন জানান, আড়তে রপ্তানিযোগ্য এলসি সাইজ (৬০০ থেকে ৯০০ গ্রাম) প্রতি কেজি ইলিশ ৬০০ থেকে ৬২৫ টাকা, কেজি সাইজ প্রতি কেজি ৭০০ টাকা এবং ১ কেজি ২০০ গ্রাম সাইজের প্রতি ইলিশ পাইকরী বিক্রি হয়েছে ৭৫০ টাকা দামে।

জেলা মৎস্য আড়তদার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিরব হোসেন টুটুল বলেন, নিষেধাজ্ঞার আগের চেয়ে বরিশালে প্রতি মন ইলিশে ২ হাজার টাকা করে দাম কমেছে। আগামী কয়েক দিনে সমুদ্রের ট্রলারগুলো ফিরে আসলে ইলিশের সরবরাহ বাড়বে এবং তখন দামও কিছুটা কমবে আশা করছেন তারা।

তিনি বলেন, সরকারের আইনি বিধি-নিষেধের কারণে বাংলাদেশে ইলিশ উৎপাদন বৃদ্ধি পেয়েছে। সরকার সারা বিশ্বে ইলিশ রপ্তানি উন্মুক্ত করে দিলে জেলে ও ব্যবসায়ীরা ইলিশের ন্যায্য মূল্য পাবে এবং সরকারও প্রচুর রাজস্ব আদায় করতে পারবে।

বরিশাল মৎস্য বিভাগের কর্মকর্তা (ইলিশ) ড. বিমল চন্দ্র দাস বলেন, এবার সকলের সহযোগিতায় ২২ দিনের নিষেধাজ্ঞা সফল হয়েছে। এ কারণে মা ইলিশ প্রত্যাশার চেয়ে বেশি ডিম অবমুক্ত করতে পেরেছে অভ্যন্তরীণ নদ-নদীতে।

তিনি বলেন, ইলিশ ডিম ছাড়ার পর সমুদ্রে চলে যায়। এ কারণে নদ-নদীতে ইলিশ কম। আর নদীতে যে ইলিশ পাওয়া যায় সেগুলোর পেটেও ডিম নেই। নিষেধাজ্ঞা শেষে সমুদ্রে মাছ শিকারে যাওয়া ট্রলারগুলো ফিরে আসলে বাজারে ইলিশ সরবরাহ বাড়বে বলে আশা করেন এই মৎস্য কর্মকর্তা।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা