সারাদেশ

ভুয়া সনদে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, ৬ পুলিশ কারাগারে

নিজস্ব প্রতিবেদক: রংপুরে ছয় পুলিশ সদস্যকে মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতির মাধ্যমে চাকরি নেয়ার মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে রংপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিরা জামিন আবেদন করলে বিচারক মো: শওকত আলী তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

রংপুরের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শাহ মোহাম্মদ নয়ন্নুর রহমান টফি জানান, ভুয়া সনদের মাধ্যমে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেয়ার অভিযোগে ২০১৯ সালে কোতোয়ালি থানায় ছয় পুলিশ সদস্যের বিরুদ্ধে দুটি মামলা করা হয়। আসামিরা এতদিন জামিনে ছিলেন।

বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর অদেশ দেন। আসামিরা হলেন- মাহাবুব আলম, নুরুন্নবী, মোস্তাফিজুর, মনোয়ার, মাহাবুব ও শফিউজ্জামান। তারা সবাই কনস্টেবল পদে চাকরি করতেন।

মামলার বিবরণে জানা যায়, এই ছয় ব্যক্তি রংপুরের বিভিন্ন উপজেলার বাসিন্দা। নিজেদের মুক্তিযোদ্ধার সন্তান পরিচয় দিয়ে তারা মুক্তিযোদ্ধা কোটায় পুলিশ বাহিনীতে যোগদান করেন। পরবর্তীতে তাদের দাখিল করা মুক্তিযোদ্ধার সার্টিফিকেট তদন্ত করে দেখা যায়- সার্টিফিকেটগুলো ভুয়া।

এ বিষয়ে প্রতিবেদন দেয়ার পর রংপুর পুলিশ লাইন্সের রিজার্ভ ইন্সপেক্টর আব্দুস সালাম বাদী হয়ে ২০১৯ সালে কোতোয়ালি থানায় ছয় আসামির বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ এনে দুটি মামলা করেন। পরে পুলিশ তদন্ত শেষে ছয় আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।

সান নিউজ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা