সারাদেশ

নারায়ণগঞ্জে ৩ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পাঁচ কিলোমিটারব্যাপী তিন হাজার বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৫ নভেম্বর) আড়াইহাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

তিনি জানান, দুপুর থেকে বিকেল পর্যন্ত তিতাস কর্তৃপক্ষ ও ভ্রাম্যমাণ আদালত উপজেলার ছোট বিনারচর, ফকিরবাড়ি, কামরাঙ্গীরচর, দাসপাড়া, চামরাকান্দিসহ কয়েকটি এলাকায় পাঁচ কিলোমিটারব্যাপী তিন হাজার বাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেন।

এ সময় উপস্থিত ছিলেন- তিতাস গ্যাস সোনারগাঁও আঞ্চলিক শাখার উপ-ব্যবস্থাপক মেজবাউর রহমান, উপ-ব্যবস্থাপক প্রকৌশলী রিফাত আব্দুল্লাহ, সহকারী কর্মকর্তা শামীম আহমেদ, উপ-ব্যবস্থাপক প্রকৌশলী ইদ্রিস আলী, জরুরী বিভাগের জহিরুল ইসলাম, ফারুক হোসেন, আরিফ আহমেদ, খইয়ুম ব্যাপারী, ফাইজুল হক, ওয়াজেদ, লিয়াকত আলী, আরিফ আহমেদ, বাহার মিয়াসহ পুলিশ বাহিনীর সদস্যরা।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা