সারাদেশ

গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে সাতক্ষীরায় মাঠ দিবস

মাজহারুল ইসলাম, সাতক্ষীরা : উচ্চমূল্য সবজি গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগরে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সকাল ১০টায় শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের শংকরকাঠী গ্রামে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উপকেন্দ্র সাতক্ষীরার বাস্তবায়নে ও পিবিআরজি, এনএটিপি ফেজ-২ পিআইইউ বিএআরসি’র অর্থায়নে বিনা উপকেন্দ্র’র উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট সাতক্ষীরা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো. রোকনুজ্জামানের সভাপতিত্বে মাঠ দিবসে ভার্চুয়ালের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিনা ময়মনসিংহ মহাপরিচালক মীর্জা মোফাজ্জল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও কৃষিতত্ত্ব বিভাগীয় প্রধান ড. মো. মন্জুরুল ইসলাম, বিনা ময়মনসিংহ বৈজ্ঞানিক কর্মকর্তা, এআরই বিভাগ ও পিবিআরজি-০৯৮ উপ-প্রকল্প’র সহযোগী প্রধান গবেষক মো. আল-আরাফাত তপু, শ্যামনগর উপজেলা কৃষি অফিসার এস.এম এনামুল ইসলাম, বিনা উপকেন্দ্র সাতক্ষীরার বৈজ্ঞানিক কর্মকর্তা সেলিম রেজা, বিনা উপকেন্দ্র সাতক্ষীরার বৈজ্ঞানিক কর্মকর্তা রিপন হোসেন, বিনা উপকেন্দ্র সাতক্ষীরা’র ফার্ম ম্যানেজার মো. ফররুখ আহম্মেদ, শ্যামনগর উপসহকারি অফিসার মাহফুজুর রহমান, উপ-সহকারি কৃষি অফিসার কামরুল হাসান প্রমুখ।

মাঠ দিবসে কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন উজ্জল হোসেন। পরে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার শংকরকাটি ও যাদবপুর গ্রামে ফার্মিং সিস্টেম গবেষণা ও উন্নয়ন প্রকল্পে কৃষকের জীবন যাত্রার মানোন্নয়নে হাঁস মুরগী পালন, মাছ চাষ, ফসল, গবাদি পশু পালন, শাক-সবজি চাষের মাধ্যমে মডেল গ্রাম তৈরী করা হচ্ছে।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ এক ইঞ্চি জমিও যেন পতিত না থাকে। সেই নির্দেশনা অনুযায়ী কৃষকদের সহযোগিতার জন্য পিবিআরজি-০৯৮ উপ-প্রকল্পের আওতায় প্রকল্পগুলি সরেজমিনে গিয়ে পরিদর্শন করেন অতিথিবৃন্দ। মাঠ দিবসে শতাধিক কৃষক-কৃষাণী ও কৃষি কর্মকর্তারা অংশ নেয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বিনা উপকেন্দ্র সাতক্ষীরার বৈজ্ঞানিক কর্মকর্তা সেলিম রেজা।

সান নিউজ/এমআই/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা