সারাদেশ

সবজিতে কারসাজি ও ওজনে কম দেয়ায় ১৫ বিক্রেতাকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : ভ্রাম্যমান আদালত চট্টগ্রামের কাঁচাবাজারে অভিযান চালিয়ে একই সবজির ভিন্ন ভিন্ন দাম রাখায় এবং ‍ওজনে কম দেয়ার অপরাধে ১৫ বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে নগরের কাজীর দেউড়ি কাঁচা বাজারে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন।

অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক। অভিযানে অংশ নেন বিএসটিআইর পরিদর্শক মুকুল মৃধা ও ফিল্ড অফিসার আব্দুল মান্নান। নগরীর কাঁচাবাজারগুলোতে সবজির সংকট দেখিয়ে এবং একই সবজি কোন বিক্রেতা ১০০ টাকা আবার কেউ ১৫০ টাকা এইভাবে ভোক্তার পকেট কাটছে অনেকদিন ধরে। অভিযানে সবজির দাম একেক বিক্রেতা একেক দামে বিক্রি করার প্রমাণ পান ভ্রাম্যমাণ আদালত। কয়েকজন বিক্রেতার দেকানে ওজনে কম দেয়ারও প্রমাণ পায় ভাম্যমান আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক বলেন, ‘এক কেজি কাঁচা মরিচের দাম এক দোকানে ১৫০ টাকা, কিন্তু পাশের দোকানে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। এক কেজি টমেটো এক দোকানে ১০০ টাকা, পাশের দোকানে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। পাশের একটি দোকানের সঙ্গে অন্য দোকানের সবজির দামে এতো পার্থক্য হতে পারে না।’

কেজি প্রতি সবজিতে ৪০-৫০ টাকা বেশি আদায়ের পক্ষে বিক্রেতারা যৌক্তিক কোনো কারণও দেখাতে পারেননি। এটা সাধারণ মানুষকে জিম্মি করে তাদের টাকা হাতিয়ে নেওয়া ছাড়া আর কিছু না। তাই বেশি দামে সবজি বিক্রি এবং ওজনে কম দেয়ার অপরাধে ১৫ সবজি বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে বাজার কমিটিকে মনিটরিং কার্যক্রম বাড়ানোর পাশাপাশি ফের যাতে এই ঘটনা না ঘটে সেই বিষয়ে সতর্ক করা হয়েছে।’

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা