সারাদেশ

৮ম শ্রেণির ছাত্রীকে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও শহরে ৮ম শ্রেণির এক ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে কয়েকদফা শারীরিক সম্পর্ক। এই ঘটনার পর স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলায় অভিযুক্ত পাঁচজনের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- সদর উপজেলার সালন্দর ইউনিয়নের বরুনাগাঁও বিহারীপাড়া গ্রামের হবিবর রহমানের ছেলে জারিফ কায়সার বাপ্পি (১৯), একই গ্রামের এরশাদ আলী ছেলে কুরবান আলী (৩২) ও শহরের টিকাপাড়া এলাকার মনতাজ আলীর ছেলে গোলাপ (৩০)।

এর আগে ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মঙ্গলবার পাঁচজনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। মামলায় গ্রেপ্তারকৃত তিনজন ছাড়াও ওপর দুই আসামি মামুন (৪১) ও বাবুকে (৩০) এখনও গ্রেপ্তার করা যায়নি। তবে সে চেষ্টা অব্যাহত রয়েছে বলে নিশ্চিত করেছেন সদর থানার ওসি তানভিরুল ইসলাম।

ওসি জানান, কিছুদিন আগে সদরের বরুনাগাঁও বিহারীপাড়া গ্রামে ঘুরতে যায় ওই ৮ম শ্রেণির ছাত্রী। সেখানে প্রতিবেশি জারিফ কায়সার ওরফে বাপ্পীর সঙ্গে ওই ছাত্রীর পরিচয় হয়। এক পর্যায়ে তার সঙ্গে বাপ্পীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সুযোগে বাপ্পী বিয়ের প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করে। পরবর্তিতে ওই ছাত্রী তার এক বান্ধবীর মুঠোফোন ব্যবহার করে বাপ্পীর সঙ্গে বাইরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে।

পরিকল্পনামতো মঙ্গলবার শহরের পূর্ব গোয়ালপাড়া এলাকায় বাপ্পী তার ভাবী নুপুর আক্তারের বাড়িতে নিয়ে ওই ছাত্রীকে আবারও ধর্ষণ করে। পরবর্তিতে ওই ছাত্রী বিয়ের জন্য বাপ্পীকে চাপ দিলে বাপ্পী বিষয়টি মিমাংসার জন্য প্রতিবেশি কুরবান আলী, গোলাপ, মামুন ও বাবু মিলে ওই ছাত্রীকে আক্চা ইউনিয়নের পল্টন এলাকায় নিয়ে যায়।

সেখানে জনৈক মকবুলের গ্যারেজে বিষয়টি মিমাংসার জন্য ওই ছাত্রীকে তারা চাপ প্রয়োগ করে। এতে ছাত্রীটি রাজি না হলে তারা কৌশলে বাপ্পীকে সেখান থেকে সরিয়ে দেয়। পরে রাতে কুরবান আলী, গোলাপ, মামুন ও বাবু ওই ছাত্রীকে সঙ্গে নিয়ে তার বাড়িতে গেলে বিষয়টি তার পরিবারের লোকজনকে জানায়।

এসময় ছাত্রীর অভিভাবক ও স্থানীয় লোকজন কুরবান ও গোলাপকে আটক করে পুলিশের জরুরী নম্বর ৯৯৯ -এ কল দিয়ে বিষয়টি অবহিত করে। এ সময় মামুন ও বাবু পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে কুরবান ও গোপালকে আটক করে এবং তাদের দেয়া তথ্যের ভিত্তিতে মামলার এক নম্বর আসামি জারিফ কায়সার ওরফে বাপ্পীকে জেলা শিল্পকলা একাডেমীর সামনে থেকে গ্রেফতার করে।

এদিকে বুধবার (৪ নভেম্বর) ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ওই স্কুলছাত্রীর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং গ্রেফারকৃত তিনজনকে আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা