সারাদেশ

ননদ-ভাবির ইজ্জতের মূল্য ৫০ হাজার টাকা

নিজস্ব প্রতিনিধি, পাবনা : পাবনার ঈশ্বরদীতে ননদ-ভাবিকে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে ধর্ষকের পক্ষাবলম্বন করে স্থানীয় প্রভাবশালীরা ৫০ হাজার টাকায় মীমাংসা করতে চেয়েছিলেন। ঈশ্বরদী উপজেলার দাশুরিয়া ইউনিয়নের শ্যামপুর পূর্বপাড়ায় এক গৃহবধূ ও আট বছরের মানসিক প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শিশুটি সম্পর্কে ওই নারীর ননদ। সোমবার (২ নভেম্বর) এর প্রতিবাদে এলাকায় বিক্ষোভ মিছিল করা হয়।

জানা যায়, এলাকার এক ভিক্ষুকের পুত্রবধূ ও তার ননদ শিশুটিকে গত ৩০ অক্টোবর সকাল ৮টার দিকে একই গ্রামের জহুরুল ধর্ষণ করে। এ সময় বাড়িতে কোনো পুরুষ ছিলেন না। বিষয়টি জানাজানি হলে এলাকার কতিপয় প্রভাবশালী ক্ষমতাসীন দলের নেতা পরিচয় দিয়ে ৫০ হাজার টাকায় বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন।

পরিবারিক সূত্রে জানা যায়, জহুরুল এর আগেও গলায় ছুরি ধরে মেরে ফেলার ভয় দেখিয়ে ওই নারীকে ধর্ষণ করে। এর বিচার দাবিতে গত সোমবার সন্ধ্যার পূর্বে বিক্ষোভ করে এলাকাবাসী। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নাসির উদ্দীন জানান, এলাকায় গিয়ে অভিযুক্ত জহুরুলকে পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে ধর্ষক ও দালালদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা