সারাদেশ

শ্বশুরবাড়ির গাছে ঝুলন্ত জামাতার লাশ, স্ত্রীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি

মাজহারুল ইসলাম, সাতক্ষীরা : সাতক্ষীরার কালিগঞ্জে শ্বশুরবাড়িতে আবির হোসেন বাবু হত্যার ঘটনায় নিহতের স্ত্রী সাবিনা ইয়াসমিন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

বুধবার (০৪ নভেম্বর) অপরাহ্নে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহারের আমলী আদালতে ১৬৪ ধারায় এ জবানবন্দি দেয় সাবিনা ইয়াসমিন। সে কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাটি গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত আরশাদ আলী আমিনের বিধবা মেয়ে ও দুই সন্তানের জননী।

প্রায় ৬-৭ মাস পূর্বে পার্শ্ববর্তী নীলকন্ঠপুর গ্রামের আব্দুর রহিম মোল্লার ছেলে আবির হোসেন বাবুর সাথে সাবিনা ইয়াসমিনের বিয়ে হয়। পারিবারিক বিবাদের কারণে গত কয়েকদিন যাবৎ তাদের মধ্যে ডিভোর্সের কথাবার্তা চলছিল।

এর মধ্যেই মঙ্গলবার (০৩ নভেম্বর) সকালে স্থানীয়রা নিহত বাবুর শ্বশুরবাড়ির পাশে একটি জাম্বুরা গাছের ডালে ওড়না সাহায্যে ঝুলোনো মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেলে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) ইয়াছিন আলী ও কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দেলোয়ার হুসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।

পুলিশ প্রাথমিকভাবে নিহতের স্পর্শকাতর স্থানসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পায়। এ ঘটনায় নিহত আবির হোসেন বাবুর মা হোসনে আরা বাদি হয়ে মামলা দায়ের করলে নিহতের স্ত্রী সাবিনা ইয়াসমিনকে আটক করে পুলিশ। হত্যার দায় স্বীকার করে বুধবার বিজ্ঞ আমলী আদালতে জবানবন্দি দিয়েছে নিহতের স্ত্রী সাবিনা ইয়াসমিন। তবে এ হত্যাকান্ডের ঘটনায় আরও কয়েকজন জড়িত থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

সান নিউজ/এমআই/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা