সারাদেশ

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে ইলিশ শিকার শুরু

নিজস্ব প্রতিনিধি, ভোলা : দীর্ঘ ২২ দিন ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় মাছ ধরায় নিষেধাজ্ঞা শেষে বুধবার (৪ নভম্বের) রাত ১২টা থেকে নদীতে মাছ শিকারে নামবে জেলেরা। জালে রূপালী ইলিশ মেলার আশায় বুক বেঁধেছে তারা।

চন্দ্রমাসের ভিত্তিতে প্রধান প্রজনন মৌসুম ধরে এ বছর গত ১৪ অক্টোবর থেকে ভোলার ১৯০ কিলোমিটার নদীতে ২২ দিনের জন্য সকল প্রকার মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছিলো সরকার। প্রকৃত জেলেরা সরকারি নিষেধাজ্ঞা মেনে মাছ ধরা থেকে বিরত থাকলেও, অনেক অসাধু জেলে মাছ শিকারে লিপ্ত ছিলো। তাদের মধ্যে অনেকেই প্রশাসনের হাতে ধরা পড়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড করা হয়।

নিষেধাজ্ঞার সময়টাতে জেলেরা পুরনো জাল সেলাই ও নৌকা মেরামত করে সময় পার করেছেন। এসময়ে, ১ লক্ষ ২০ হাজার জেলেকে ২০ কেজি করে চাল প্রদান করা হয়।

সরেজমিনে ভোলা সদর উপজেলার ইলিশা মাছ ঘাট এলাকা, ভোলার খাল ও মাঝির হাট এলাকা ঘুরে দেখা গেছে ইতি মধ্যেই ইলিশ ধরার জাল সেলাই করা থেকে শুরু করে নৌকার ভাঙা অংশ মেরামত ও ইঞ্জিনসহ সকল কিছু ঠিক করে নিয়েছেন জেলেরা।

এ সময় কথা হয় ইলিশার জেলে হেজু মাঝি ও কামাল মাঝিসহ একাধিক জেলে বলেন, যারা প্রকৃত জেলে তারা সরকারের দেওয়া নিষেধাজ্ঞা মেনে নদীতে মাছ ধরতে নামেনি। কিন্তু প্রকৃত অনেক জেলে চাল না পেলেও, যারা জেলে নয় এমন অনেকেই চাল পেয়েছে বলে অভিযোগ করেছেন তারা।

জেলেরা আরও বলেন, নিষেধাজ্ঞার সময় আমরা বিভিন্ন জনের নিকট থেকে ধার দেনা করে সংসার চালিয়েছি। এখন জালে মাছ পেলে সংসারের খরচ যোগাতে পারবো, নয়তো দুর্ভোগের অন্ত থাকবে না।

ভোলা জেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, ভোলায় সরকারি হিসেবে নিবন্ধিত জেলের সংখ্যা এক লক্ষ ৩২ হাজার ২৬০ জন। এ বছর নিষেধাজ্ঞাকালীন সময়ে ১ লক্ষ ২০ হাজার জেলেকে ২০ কেজি করে চাল দেয়া হয়।

গত ১৪ই অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত মোট ২৫৬টি অভিযান পরিচালনা করা হয়েছে। এতে, সাড়ে ৩৮১ কেজি মা ইলিশ, ১২ লক্ষ ১৫ হাজার ৭০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এছাড়া, নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে ২৬০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়ার পাশাপাশি ৩১১ জনকে ১৩ লক্ষ ৫৬ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে বলে জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানায়।

ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: আসাদুজ্জামান জানান, জেলেদের সচেতনতা ও ভিজিএফএর চাল সঠিক সময়ে বিতরণ করায় এবার মা ইলিশ রক্ষার অভিযান প্রায় শতভাগ সফল হয়েছে। অসাধু জেলেরা ইলিশ শিকার করলেও তাদেরকে ধরে আইনের আওতায় আনা হয়েছে। এবছর, প্রচুর পরিমানে ইলিশ নদীতে ডিম ছাড়তে পেরেছে। এর ফলে ভোলা জেলার যে ইলিশ আহরণের লক্ষমাত্রা রয়েছে তা অর্জন সফল হবে বলে জানান তিনি।

ভোলা মৎস্য অফিস সূত্র জানায়, এ বছর ভোলা জেলায় ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা ১ লাখ ৬৫ হাজার মে. টন। মৌসুমের প্রথম ৪ মাসেই ধরা পড়েছে প্রায় ৭০ হাজার মে. টন ইলিশ।

সান নিউজ/আইআর/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা