সারাদেশ

পুলিশকে কামড়ানো মাদক বিক্রেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, কুড়িগ্রাম : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় অভিযানে গিয়ে মাদক বিক্রেতার কামড়ে সন্তোষ কুমার নামে এক পুলিশ কনস্টেবল গুরুতর আহত হয়েছেন। তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে এ ঘটনায় মামলা দায়ের করে আটক মাদক বিক্রেতা আহম্মেদ হোসেন আরমানকে (২০) আদালতের মাধ্যমে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার (২ নভেম্বর) রাতে উপজেলার বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজ মাঠে পুলিশের একটি দল মাদক উদ্ধারে গেলে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২ নভেম্বর) দিনগত রাতে ফুলবাড়ী থানা পুলিশের একটি দল মাদক উদ্ধারের জন্য উপজেলার বালারহাট এলাকায় অভিযান চালায়। এ সময় কনস্টেবল সন্তোষ কুমার সাদা পোশাকে ক্রেতা সেজে উপজেলার কুরুষা ফেরুষা গ্রামের ইয়াবা বিক্রেতা আহম্মেদ হোসেন আরমানের কাছে মাদক নিতে মোবাইলে যোগাযোগ করেন। পরে মাদক ক্রয়ের জন্য বিক্রেতা আরমানের কথামতো বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজ মাঠে কৌশলে পুলিশের দল নিয়ে হাজির হন। অন্যান্য পুলিশ সদস্যদের দূরে রেখে কনস্টেবল সন্তোষ ইয়াবা নেওয়ার সময় আরমানকে জাপটে ধরে আটক করেন। এসময় বিক্রেতা আরমান পুলিশ সদস্য সন্তোষের বাম হাতের বৃদ্ধাঙ্গুলে কামড় দিয়ে ধাক্কা মেরে পালিয়ে যায়।

এতে সন্তোষের আঙ্গুলের নখ উপড়ে যায়। পরে অন্য পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি নিয়ে যায়। এরপর রাতেই বিপুল সংখ্যক পুলিশের একটি দল অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সারওয়ার পারভেজ জানান, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মঙ্গলবার জেলহাজতে পাঠানো হয়েছে। আহত পুলিশ সদস্য কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা