বুধবার কক্সবাজারে সকাল-সন্ধ্যা হরতাল
সারাদেশ

বুধবার কক্সবাজারে সকাল-সন্ধ্যা হরতাল

নিজস্ব প্রতিনিধি,কক্সবাজার : কক্সবাজার জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দুই পক্ষের পাল্টাপাল্টি ঘোষণা, পদ বঞ্চিতদের শহরে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে আন্দোলন অব্যাহত রেখেছে ছাত্রলীগের বঞ্চিত গ্রুপ।

একই সঙ্গে ঘোষিত কমিটি বাতিল করে প্রকৃত ছাত্রদের নিয়ে নতুন করে কমিটি গঠনের দাবিতে বুধবার (৪ নভেম্বর) জেলাব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে পদ বঞ্চিত বিক্ষুব্ধ ছাত্রলীগ নেতারা।

সোমবার (২ নভেম্বর) রাতে তাৎক্ষণিক এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে সদ্য কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ফারুক হোসাইন এ হরতাল আহ্বান করেন। পাশাপাশি হরতালকে স্বতঃস্ফূর্তভাবে সফল করতে সকল স্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় কক্সবাজার জেলা ছাত্রলীগের ১৪ সদস্য বিশিষ্ট নতুন কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। প্রায় ৬ বছর পর কক্সবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

সাদ্দাম হোসেনকে সভাপতি এবং মারুফ আদনানকে সাধারণ করে ১৪ সদস্যের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় সংসদ। জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মোরশেদ হোসাইন তামিম বিষয়টি নিশ্চিত করেছেন। অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি করা হয়েছে ৪ জনকে। তারা হলেন-মইন উদ্দীন, কাউসার উল আলম মুন্না চৌধুরী, বোরহান উদ্দীন খোকন ও নারিমা জাহান।

যুগ্ম সম্পাদক করা হয়েছে ৪ জনকে। তারা হলেন- আনোয়ার হোসেন, সাখাওয়াত হোসেন, সাজ্জাদুল হক, মো. শওকত হোসেন। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে ৪ জনকে। তারা হলেন- ওয়াসিফ কবির, কামরুজ্জামান হিরু, এহসানুল হক মিলন ও গাজী নাজমুল হক।

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য স্বাক্ষরিত কমিটি অনুমোদনপত্রে বলা হয়েছে, কক্সবাজার জেলা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার জন্য আগামী এক বছরের জন্য নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

ঘোষিত কমিটিতে প্রকৃত ছাত্র ও ত্যাগীদের বঞ্চিত করে বয়সোত্তীর্ণ ও অছাত্রদের পদ দেওয়ার অভিযোগ তুলে তাৎক্ষণিক এর প্রতিবাদ করেছে ছাত্রলীগের একটি পক্ষ। তারা সোমবার রাতে শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন এবং সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান এবং সড়ক অবরোধ করে রাখেন। কিছুক্ষন পর পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বিক্ষোভকারীরা চলে যায়।

জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি ইশতিয়াক আহমেদ জয় কেন্দ্র ঘোষিত জেলা ছাত্রলীগের কমিটিকে অবৈধ জানিয়ে এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে তার ফেসবুক পেজে বিবৃতি দিয়েছেন। জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মোরশেদ হোসাইন তামিম বলেন, 'কেন্দ্রীয় নেতৃবৃন্দ সম্মেলন প্রস্তুতির কথা জানিয়ে আকস্মিক আমাদের অজান্তে এই কমিটি দিয়েছে।'

উল্লেখ্য, ২০১৪ সালের ১৩ ডিসেম্বর কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে সর্বশেষ জেলা ছাত্রলীগের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় । সম্মেলনের এক মাস পর ২০১৫ সালের ১০ জানুয়ারি ইশতিয়াক আহমেদ জয়কে সভাপতি ও ইমরুল হাসান রাশেদকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়েছিল।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা