সারাদেশ

কুমিল্লায় বেয়াইর বাড়িতে বাঁশখালীর ধর্ষকের আত্মগোপন

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল এলাকায় ফোরকানিয়া মাদ্রাসার ১১ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়। ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক মোজাম্মেল হক ঘটনার পর থেকে পালিয়ে যান।

এ ঘটনায় শিশুর পিতা বাদি হয়ে মামলাও দায়ের করেন। ১২ দিন পলাতক থাকার পর অবশেষে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যদের হাতে আটক হয়েছেন ধর্ষণের ঘটনায় অভিযুক্ত শিক্ষক মোজাম্মেল হক।

কুমিল্লা জেলার দেবিদ্বার থানাধীন পাওন্নারপুল এলাকায় মোজাম্মেল হকের বেয়াইর বাড়ি (ছেলের শ্বশুর বাড়ি) থেকে তাকে আটক করা হয়। অভিযুক্ত মোজাম্মেল হক বাঁশখালী থানাধীন চাম্বল এলাকার আব্দুল মজিদের ছেলে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন বলেন, ১১ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মোজাম্মেল হককে কুমিল্লা থেকে আটক করা হয়েছে। তাকে বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান বলেন, বাঁশখালীর চাম্বল এলাকায় একটি ফোরকানিয়া মাদ্রাসার ১১ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় শিশুর পিতা মামলা দায়ের করলে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক মোজাম্মেল হক পালিয়ে যান।

কুমিল্লা দেবিদ্বার এলাকায় ছেলের শ্বশুর বাড়িতে গিয়ে আত্মগোপন করেন মোজাম্মেল হক। তাকে সেখানে অভিযান চালিয়ে আটক করা হয়।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা