সারাদেশ

নবীজীর জীবনী পাঠ্যপুস্তকে অর্ন্তভূক্ত করাসহ ৫ দফা দাবি ওলামায়ে মাশায়েখদের

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : ফ্রান্সে নবী মুহাম্মাদ (সাঃ) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করার প্রতিবাদে বরিশালে প্রতিবাদ বিক্ষোভ করেছে ওলামায়ে মাশায়েখরা। এসময়ে জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব পাস, ফ্রান্সের পন্য বর্জন, পাঠ্যপুস্তকে নবীজীর জীবনী অর্ন্তভূক্তসহ পাঁচ দফা দাবী উত্থাপন করা হয়।

সোমবার (০২ নভেম্বর) বিকাল সোয়া তিনটার দিকে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কের অশ্বনী কুমার হল চত্বরের সামনে ঘন্টাব্যাপী বিক্ষোভ, সমাবেশ ও ফ্রান্সের প্রেসিডেন্টের কুশপুত্তলিকা দাহ করা হয়।

নগরীর খাজা মাঈনুদ্দিন চিশতি (রহঃ) মাদ্রাসার পরিচালক মাওলানা আব্দুল হাদির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা কাজী আঃ মান্নান, সাধারণ সম্পাদক মাওলানা সামসুল আলম, মুফতি মাহমুদুর রহমান মাহবুব, মাওলানা আঃ রব ও আবি আব্দুল্লাহ প্রমুখ।

পরে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অশ্বনী কুমার হল চত্বরে ফিরে এসে মোনাজাতের মাধ্যমে প্রতিবাদ সমাবেশ শেষ করা হয়।

সান নিউজ/এমএইচ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা