সারাদেশ

সড়ক দুর্ঘটনায় লাশ হয়ে বাড়ি ফিরলো ৩ বন্ধু

নিজস্ব প্রতিনিধি, নীলফামারী : তিস্তা ব্যারেজ ঘুরতে এসে লাশ হয়ে বাড়ি ফিরলো তিন বন্ধু। নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের স্লুইচ গেট নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় তাদের। নিহতরা হলেন, জেলার সৈয়দপুর উপজেলার মুন্সিপাড়া গ্রামের অপিন চন্দ্র রায়ে ছেলে রিংকু রায় (২২), একই উপজেলার লক্ষনপুর বালাপাড়া গ্রামের নিতাই চন্দ্র রায়ের ছেলে দিপ্ত রায় (২২) ও দিনাজপুরের পারবর্তীপুর উপজেলার ফুলবাড়ী গ্রামের প্রসজিৎ রায় (২৫)।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ৩টি মোটরসাইকেলে মোট ৮ জন যাচ্ছিল তারা। এর মধ্যে দুইটি মোটরসাইকেলে দ্রুতগতিতে স্লুইচ গেট পার হওয়ার সময় ধাক্কা লেগে তিনজন থাকা একটি মোটরসাইকেল স্লুইচ গেটের ক্যানেলের নিচে পড়ে যায়। তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জলঢাকা হাসপাতালে নেয়ার পথে তারা মারা যায়।

জলঢাকা থানা পুলিশের ওসি মোস্তাফিজুর ররহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দ্রুতগতিতে মোটরসাইকেলটি যাওয়ার সময় রাস্তা থেকে ৫০ ফিট নিচে পড়ে যায়। নিহতের পরিবারে সংবাদ পাঠানো হয়েছে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা