পদ্মায় বিকল্প চ্যানেলে ফেরি চলাচল শুরু
সারাদেশ

পদ্মায় বিকল্প চ্যানেলে ফেরি চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক, মুন্সিগঞ্জ :

১২ দিন পর শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে বিকল্প চ্যানেলে সীমিত পরিসরে ফেরি চলাচল শুরু হয়েছে। পদ্মা নদীর লৌহজং পয়েন্ট হয়ে পদ্মা সেতুর ৩৭-৩৮নং পিলারের মাঝ দিয়ে চলাচল করবে।

সোমবার (২৬ অক্টোবর) সকাল ৬টায় মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে কাঁঠালবাড়ী ঘাটের উদ্দেশে ছেড়ে যায় ফেরি কিশোরী ও ফেরি কাকলি।

ড্রেজিংয়ের সাহায্যে এই চ্যানেলটি নতুন করা হয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফয়সাল বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রোববার বিকেলে পরীক্ষামূলকভাবে ফেরি কুমিল্লা শিমুলিয়া ঘাট থেকে কাঁঠালবাড়ীর উদ্দেশে ছাড়া হলে ফেরিটি নির্বিঘ্নে পদ্মা পাড়ি দিতে সক্ষম হয়। তাই সোমবার সকাল থেকে এ নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা