সারাদেশ

এবার নোয়াখালীতে মাদ্রাসা ছাত্রকে বলৎকার, গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী : নোয়াখালী জেলার বেগমগঞ্জের একলাশপুরে হাফেজ মহিউদ্দিন (রহ.) তাহফিজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার নূরানী বিভাগের ১০ বছরের এক মাদ্রাসা ছাত্রকে বলৎকারের অভিযোগে থানায় মামলা হয়েছে।

নির্যাতনের শিকার ছাত্রের বাবা একই মাদ্রাসার দুই শিক্ষার্থীকে আসামি করে বেগমগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

বেগমগঞ্জ থানা সূত্রে জানা যায়, রোববার (২৫ অক্টোবর) মধ্যরাতে নির্যাতনের স্বীকার মাদ্রাসার ছাত্রের বাবা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলা হওয়ার পরই পৃথক স্থানে অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি সিফাত ও হাসানকে গ্রেফতার করে পুলিশ। তাদের মধ্যে সিফাতের বয়স ১৪ বছর সে নোয়াখালী পৌরসভার কাজী কলোনীর বাসিন্দা এবং ওই মাদ্রাসার হেফজ্ বিভাগের ছাত্র। অপর আসামি হাসানের বয়স ১১ বছর, সে একলাশপুর গ্রামের বসিন্দা।

শিশুটি এক বছর আগে ওই মাদরাসায় ভর্তি হয়। সে মাদ্রাসায় নূরানী বিভাগের প্রথম জামাতের আবাসিক ছাত্র হিসেবে থেকে পড়ালেখা করতো। গত শুক্রবার শিশুটির বাবা দেখা করতে মাদ্রাসায় গেলে তাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য বাবার কাছে কান্নাকাটি করে। পরে তাকে বাড়িতে নিয়ে আসলে সে জানান, হেফজ বিভাগের শিক্ষার্থী সিফাত ও হাসান দীর্ঘ দিন থেকে বেশ কয়েকবার তাকে বলৎকার করে আসছে।

বেগমগঞ্জ থানার ওসি কামরুজ্জামান শিকদার জানান, মামলার পর পরই আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আরো তদন্ত পূর্বক কারো সম্পৃক্ততা থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা