ছবি: সংগৃহীত
অপরাধ

৪ শিশুকে বলৎকার, মাদরাসা শিক্ষক গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিলে ৪ শিশুকে বলৎকারের অভিযোগে এক মাদরাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: ১০০ কোটি টাকার কোকেন জব্দ

শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকেলে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত সাইফুল ইসলাম (২৬) উপজেলার শংকরপুর গ্রামের ইব্রাহীম খলিলের ছেলে। তিনি চাটখিল পৌরসভার আল ফারুক একাডেমী মাদরাসার শিক্ষক।

খোঁজ নিয়ে জানা যায়, নির্যাতনের শিকার শিশুদের বয়স ১০-১২ বছর। গত কয়েক মাস ধরে ভয়ভীতি দেখিয়ে ৪ শিক্ষার্থীসহ আরও কয়েকজন শিক্ষার্থীকে মাদরাসার ভেতরে বলাৎকার করে আসছিলেন অভিযুক্ত শিক্ষক।

আরও পড়ুন: প্রবাসীর স্ত্রী-সন্তানকে শ্বাসরোধে হত্যা

পরে ভুক্তভোগী শিশুরা তাদের পরিবারকে বিষয়টি জানালে তাদের পরিবার শিশুদের সাথে নিয়ে চাটখিল থানার ওসিকে বিষয়টি অবহিত করেন। পরে পুলিশ তাকে গ্রেফতার করে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ইমদাদুল হক বলেন, এ ঘটনায় এক ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা