সারাদেশ

সোনার বাংলা গড়তে শিক্ষার্থীদের যোগ্য করে গড়ে তুলতে হবে : স্পিকার 

নিজস্ব প্রতিনিধি, রংপুর : জাতীয় সংসদের স্পীকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী বলেছেন, দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী গৃহিত সকল পদক্ষেপ বাস্তবায়নে সম্মিলিতভাবে নিষ্ঠার সাথে কাজ করলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অপূর্ণ স্বপ্ন বাস্তবায়ন সম্ভব।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে রংপুরের পীরগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে মুজিববর্ষ উপলক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘শেখ হাসিনা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে’ বঙ্গবন্ধুর ম্যুরালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।

এসময় স্পিকার বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ.স.ম রফিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলার চেয়ারম্যান সাবেক এমপি নূর মোহাম্মদ মন্ডল, দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোঃ আবু বক্কর সিদ্দিক, পীরগঞ্জ পৌর মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামীম।

পরে তিনি বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে ২৭৪ বান্ডিল ঢেউটিন, ৪২২ জনকে টিউবওয়েল এবং ৫ হাজার বিভিন্ন ফলোজ ও বনজ গাছের চারা বিতরণ করেন।

সান নিউজ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা