সারাদেশ

বরিশালে স্থগিত পরীক্ষা গ্রহণের দাবীতে  শিক্ষার্থীদের মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স (২০১৫-১৬) চতুর্থ বর্ষের স্থগিত পরীক্ষা দ্রুত গ্রহণ এবং বিগত পরীক্ষার রেজাল্ট ও চলমান ৫টি বিষয় মূল্যায়ন করে রেজাল্ট প্রকাশের দাবিতে বরিশালে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। রবিবার (২৫ অক্টোবর) বেলা ১১টায় অশ্বিনী কুমার হলের সামনের সড়কে তারা এই কর্মসূচি পালন করে।

অটো পাশ নয় সরাসরি পরীক্ষার রেজাল্ট প্রকাশের দাবী জানিয়ে নগরীর বিএম কলেজ, সরকারী বরিশাল কলেজ,সরকারী হাতেম আলী কলেজ ও সরকারী মহিলা কলেজের শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আকবর মুবিন, মাঈনুল ইসলাম,মাহমুদুল হাসান, রাকিব রাফসান, সগির,সফিক, ফয়সাল, রায়হান, মোঃ সুজন মাহমুদ প্রমুখ।

এসময় শিক্ষার্থীরা বলেন, অনার্স ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ৫টি পরীক্ষা হয়েছে, বাকি রয়েছে ৪টি পরীক্ষা। তবে করোনার সময়ে পরীক্ষা হয়নি। এ কারণে বিগত পাঁচটি পরীক্ষার মূল্যায়ন করে দ্রুত ফলাফল প্রকাশের দাবী করেন। তা না হলে সরকারি বিভিন্ন নিয়োগ পরীক্ষায় অংশ নিতে পারছে না তারা।

সান নিউজ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা