সারাদেশ

কিশোরগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৯ জন দগ্ধ 

নিজস্ব প্রতিনিধি, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের নয়জন দগ্ধ হয়েছেন। তাদের কয়েকজনের অবস্থা গুরুতর। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে হাওরবেষ্টিত মিঠামইন উপজেলার কাটখাল গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশের কাটখাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক মো. মাসুদ মিয়া জানান, দুপুরে রান্না করার সময় পাইপের লিক থেকে গ্যাস পুরো ঘরে ছড়িয়ে পড়লে বিস্ফোরণ ঘটে। এতে আবদুস সালামের স্ত্রী সিপাইনেছা, দুই ছেলে কামাল ও আনোয়ার, মেয়ে তাসলিমা, দুই নাতি উম্মে হাবিবা ও পারভীনসহ নয়জন দগ্ধ হয়।

স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নেভায় এবং দগ্ধদের উদ্ধার করে। আহতদের বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান উপ-পরিদর্শক মো. মাসুদ মিয়া।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা