সারাদেশ

দুই মাস ধরে বাবার যৌন হেনস্তার শিকার ৪ বছরের কন্যা

নিজস্ব প্রতিনিধি, বরগুনা : দীর্ঘ দুই মাস ধরে নিজের ৪ বছরের শিশু কন্যার উপর যৌন নির্যাতন চালিয়েছেন লম্পট বাবা রফিক ওরফে মিলন (৪৫)। এই অভিযোগে শুক্রবার (২৩ অক্টোবর) রাতে তাকে গ্রেপ্তার করে বরগুনা থানা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজ মেয়েকে যৌন হেনস্তার অভিযোগের সত্যতা স্বীকার করেছেন অভিযুক্ত মিলন।

মিলনের স্ত্রী রুমা জানায়, ১৫ বছর আগে মিলনের সাথে তার বিয়ে হয়। মিলন পেশায় একজন রং মিস্ত্রী। তিনি ১ থেকে ২ মাস যাবৎ শিশু কন্যাকে যৌন নির্যাতন করে আসছেন। শিশুটি অসুস্থ হয়ে পড়লে মা রুমা জানতে চায়। পরে শিশুটি মাকে ব্যথার জায়গা (গোপনাঙ্গ) দেখিয়ে বলে, বাবা তাকে ব্যথা দিয়েছে। স্থানীয়রা বিষয়টি জানতে পেরে মিলনকে মারধর করে বিষয়টি ফয়সালা করে। এরপরেও মিলন একই কাজ করে। শুক্রবার সন্ধ্যায় শিশুটির মা থানায় লিখিত অভিযোগ করেন। বরগুনার ঢলুয়া ইউনিয়নের ফুলঢলুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুজ্জামান জানান, ওসি (তদন্ত) শহীদুল ইসলামের নেতৃত্বে রাতে অভিযান চালিয়ে মিলনকে গ্রেপ্তার করা হয়। মিলন প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলে, আমি কিছু করিনি, শয়তান আমাকে দিয়ে করিয়েছে। শিশুটিকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা শহীদুল ইসলাম।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা