সারাদেশ

বরিশালে অশ্লীল এ্যাপস বন্ধ করার দাবী তৌহিদি জনতার

নিজস্ব প্রতিনিধি, বরিশাল: সমাজ থেকে সকল অনৈতিক কর্মকান্ড বন্ধ করার দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে উলামায়ে কেরাম ও তৌহিদি জনতা।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কের অশ্বিনী কুমার হল চত্বরে এই কর্মসূচি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা আব্দুল হালিম। বক্তব্য রাখেন মাওলানা ওবায়দুর রহমান, মহানগর ইমাম সমিতি সভাপতি কাজী আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মাওলানা সামসুল আলম, মাওলানা মির্জা নুরুর রহমান বেগ, মাওলানা রুহুল আমিন, মাওলানা আঃ রব, মাওলানা নুরুল আলম, মাওলানা সফিকুল ইসলাম প্রমুখ।

বক্তারা সরকারের প্রতি আহবান রেখে বলেন, ধর্ষণ, নারী নির্যাতন, সুদ, ঘুষ, মদ খাওয়া, ব্যাভিচার করা, প্রকাশ্যে অশ্লীলতা করার বিরুদ্ধে শুধু আইন প্রনয়ন করে বসে থাকলেই চলবে না; কঠোর হাতে আইনের প্রয়োগ করতে হবে।পাশাপাশি অনলাইনের সকল অশ্লীল এ্যাপস বন্ধ করার দাবী জানানো হয়।

সান নিউজ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা