সারাদেশ

প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে পূজা উদযাপনের আহবান শাওনের

নিজস্ব প্রতিনিধি, ভোলা : সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে আবহমান কাল থেকেই শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব পালিত হয়ে আসছে উল্লেখ করে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, এবছর করোনাভাইরাসের সংক্রমণজনিত বৈশ্বিক মহামারীকালে সরকারি নির্দেশনা ও জাতীয় পূজা উদযাপন পরিষদের ২৬ দফা নির্দেশনা প্রতিপালন সাপেক্ষে আসন্ন দুর্গোৎসব উদযাপন করতে হবে।

শনিবার (২৪ অক্টোবর) শারদীয় দুর্গোৎসব উপলক্ষে লালমোহন মদন মোহন ঠাকুর জিউ মন্দিরে সরকারি বরাদ্দের ১৮টি পূজা মন্ডপে ৫শ কেজি করে মোট ৯ টন জিআর চাল ও ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

এমপি শাওন বলেন, সবার আগে জীবন। জীবন রক্ষা করেই আমাদের সকল প্রকার কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি এখন সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য।

তিনি আরোও বলেন, বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়, ভ্রাতৃপ্রতিম। একে অপরের সঙ্গে মিলেমিশে চলে বলেই বাংলাদেশ সকল বাধা অতিক্রম করে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষ সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দেয় না।

আওয়ামী সরকারের আমলেই মানুষের জীবনমান উন্নয়ন হয় মন্তব্য করে বলেন, বিশ্বব্যাপী প্রশংসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশে কোনো কর্মহীন, গৃহহীন, খাদ্যহীন মানুষ থাকবে না। সরকারের সুব্যবস্থাপনার ফলেই মহামারীকালেও দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সর্বোচ্চ ৪০ বিলিয়ন ডলার হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এ সময় বাবু জয় হিন্দের সভাপতিত্বে লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, পৌর আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, (ওসি) মাকসুদ আলম মুরাদসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা