সারাদেশ

বোয়ালমারীতে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ 

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে দুর্গাপূজার অষ্টমিতে জাতীয় হিন্দু মহাজোটের সিনিয়র সহ-সভাপতি সুবাস সাহা এক হাজার দরিদ্র মানুষের মধ্যে শাড়ি বিতরণ করেছেন। দুর্গাপূজার মহা অষ্টমির দিন শনিবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে তিনটায় উপজেলার সাতৈর ইউনিয়নের বাজার সদরে অবস্থিত তার নিজ বাড়িতে প্রতি বছরের ন্যায় এবারও দরিদ্র ও অসামর্থ্য লোকেদের মধ্যে এই শাড়ি বিতরণ করেন।

শাড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, কমার্শিয়াল ইম্পরট্যান্ট পারসন (সিআইপি) ড. যশোদা জীবন দেবনাথ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু, সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মজিবুর রহমান, কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সদস্য প্রশান্ত সাহা, বোয়ালমারী সরকারি কলেজের সাবেক জিএস মো. রাহাদুল আক্তার তপন প্রমুখ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা