সারাদেশ

ভারত থেকে টাকা পাঠিয়ে, সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে আ’লীগ: রিজভী

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ 

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতারা ভারতে বসে বিকাশের মাধ্যমে দেশে টাকা পাঠাচ্ছেন। সেই টাকা দিয়ে, স্থানীয় সন্ত্রাসীদের হাতে ককটেল তুলে দেওয়া হচ্ছে, পেট্রোল ছিটিয়ে বিভিন্ন স্হানে গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়া হচ্ছে এবং বিএনপির নেতাদের বাড়িতে অগ্নিসংযোগ করা হচ্ছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে লৌহজং উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে আয়োজিত পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, তারা কত বড় ঘাতক এবং হত্যাকারী। ১ হাজার ৪০০ শিশু-কিশোরকে হত্যা করেছে। বিশ্ববিদ্যালয়, কলেজ, প্রাথমিক বিদ্যালয় ও উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের গুলি করে হত্যা করেছে। রিকশাচালক ও শ্রমিকদেরও হত্যা করেছে।”

শেখ হাসিনার সমালোচনা করে তিনি বলেন, শেখ হাসিনা জনগণ ও ছাত্রদের ধাওয়া খেয়ে পালিয়ে গেছেন। কিন্তু হত্যার নেশা, রক্তের স্বাদ তাঁর যায়নি। তিনি আরও রক্ত পান করতে চান। তাই এখন যারা বাংলাদেশে আছে, তাদের কাছে টাকা পাঠাচ্ছেন এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে বলছেন।”

তিনি আরও বলেন, পালিয়ে যাওয়ার পরও বাংলাদেশকে রক্তাক্ত করার চেষ্টা চলছে। তবে তারেক রহমানের যোগ্য নেতৃত্বে সেই চেষ্টা সফল হচ্ছে না।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, দেশে এত আগুন লাগানোর ঘটনা ঘটলেও তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর কাউকে গুলি করার নির্দেশ দেননি। সভ্য দেশের ক্ষমতায় সভ্য মানুষ থাকলে তারা অস্ত্র ও খুনের ভাষায় কথা বলেন না।

তিনি বলেন, হাসিনার এত সন্ত্রাসী কর্মকাণ্ড ও অগ্নিসন্ত্রাসের মধ্যেও তারেক রহমান পুলিশকে দিয়ে কোথাও কাউকে গুলি করে হত্যা করতে বলেননি। এটাই শেখ হাসিনার সঙ্গে তারেক রহমানের পার্থক্য। তারেক রহমান মানবতার পক্ষে, গণতন্ত্রের পক্ষে এবং শান্তির পক্ষে।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মমতাজ আলো, বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা বাবুল আহমেদ।

এছাড়াও সমাবেশে প্রধান বক্তা ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। এতে সভাপতিত্ব করেন লৌহজং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজী মো. রাশেদ। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গজারিয়ায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা পেলেন হাজারো মানুষ

আজ শুক্রবার সকালে গজারিয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয় বৃহৎ পরিসরের...

নতুন কমিটিতে ইউএনও সভাপতি, সদস্য সচিব মতলেবুর মঞ্জু

দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম সচল করতে...

রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলে ট্রেনিং স্পোর্টিং চ্যাম্পিয়ন

নরসিংদীর রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট মেগা ফাইনা...

পঞ্চগড় ডায়াবেটিক সমিতির সফলতার ৩৩ বছর

পঞ্চগড়ে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে ৩৩ বছরের সফল পথ...

‘আমার খারাপ লাগে, মন খারাপ হয়’

২০০৫ সাল; মাত্র ১৬ বছর বয়সে ইংল্যান্ডের ঐতিহাসিক লর্ডস মাঠে টেস্ট অভিষেক হয়েছ...

চিতলমারীতে নিষিদ্ধ আ’লীগের দুই নেতা গ্রেপ্তার

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যসম্পদের আধার সুন্দর...

নতুন কমিটিতে ইউএনও সভাপতি, সদস্য সচিব মতলেবুর মঞ্জু

দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম সচল করতে...

কালকিনিতে রাতভর বসতবাড়ি ও দোকানে হামলা,অগ্নি সংযোগ,লুটপাট

মাদারীপুরের কালকিনিতে শুক্রবার রাতে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা