সারাদেশ

শুক্রবারও আশুলিয়ায় খোলা ছিলো ১১৮টি তৈরী পোশাক কারখানা

সাভার (ঢাকা) প্রতিনিধি

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের ফলে গত কয়েকদিন ধরে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের বেশ কিছু কারখানায় উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়েছে। সেই ক্ষতি কাটিয়ে উঠতে যেসব কারখানায় জরুরি কাজের চাপ রয়েছে শুক্রবার ছুটির দিনেও সেসব কারখানায় উৎপাদন চালু রেখেছিলো কারখানা কর্তৃপক্ষ।
শুক্রবার সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের ১১৮ টি শিল্প কারখানা চালু ছিলো বলে জানিয়েছেন আশুলিয়া শিল্প পুলিশ ১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া।
কয়েকটি কারখানায় দায়িত্বরত কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে, সাম্প্রতিক শ্রমিক অসন্তোষ ও কর্মবিরতির কারণে তৈরি হওয়া উৎপাদন ঘাটতি পুষিয়ে নিতে এবং নির্ধারিত সময়ের মধ্যে রপ্তানি আদেশ (শিপমেন্ট) ডেলিভারি নিশ্চিত করতে মালিকপক্ষ কারখানাগুলো চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, চলমান শ্রমিক অসন্তোষের কারনে উৎপাদন ব্যবহত হওয়ায় শুক্রবার ছুটির দিনেও সাভার-আশুলিয়ায় ১১৮টি পোশাক কারখানায় উৎপাদ কার্যক্রম অব্যাহত ছিলো। খোলা রাখা কারখানাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়।
এর আগে গত শুক্রবারও (২০ নভেম্বর) উৎপাদন ঘাটতি পুষিয়ে নিতে সাভার ও আশুলিয়ার ১২৬টি পোশাক কারখানা খোলা রেখেছিলো মালিকপক্ষ।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গজারিয়ায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা পেলেন হাজারো মানুষ

আজ শুক্রবার সকালে গজারিয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয় বৃহৎ পরিসরের...

নতুন কমিটিতে ইউএনও সভাপতি, সদস্য সচিব মতলেবুর মঞ্জু

দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম সচল করতে...

রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলে ট্রেনিং স্পোর্টিং চ্যাম্পিয়ন

নরসিংদীর রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট মেগা ফাইনা...

পঞ্চগড় ডায়াবেটিক সমিতির সফলতার ৩৩ বছর

পঞ্চগড়ে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে ৩৩ বছরের সফল পথ...

‘আমার খারাপ লাগে, মন খারাপ হয়’

২০০৫ সাল; মাত্র ১৬ বছর বয়সে ইংল্যান্ডের ঐতিহাসিক লর্ডস মাঠে টেস্ট অভিষেক হয়েছ...

চিতলমারীতে নিষিদ্ধ আ’লীগের দুই নেতা গ্রেপ্তার

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যসম্পদের আধার সুন্দর...

নতুন কমিটিতে ইউএনও সভাপতি, সদস্য সচিব মতলেবুর মঞ্জু

দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম সচল করতে...

কালকিনিতে রাতভর বসতবাড়ি ও দোকানে হামলা,অগ্নি সংযোগ,লুটপাট

মাদারীপুরের কালকিনিতে শুক্রবার রাতে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা