সারাদেশ

কুড়িগ্রাম টেক্সটাইল মিলের তুলা গুদামে পুষ্টিচাল মিশ্রণ মিল, অনুমোদন নিয়ে প্রশ্ন

মোঃ রেজাউল হক, কুড়িগ্রাম

কুড়িগ্রাম টেক্সটাইল মিলের বর্ধিত তুলা গুদামের ভেতরে হঠাৎ করেই গড়ে উঠেছে ‘তন্ময়-তনয় পুষ্টিচাল মিশ্রণ মিল ইউনিট-২’। সরকারি বিধিবিধান, অনুমোদন প্রক্রিয়া ও গুদাম ব্যবহারের বৈধতা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

অভিযোগ উঠেছে, কুড়িগ্রাম টেক্সটাইল মিলের গুদামঘর ব্যবহার করে পুষ্টিচাল মিশ্রণ মিল স্থাপন এবং ফুডগ্রেড লাইসেন্স গ্রহণের চেষ্টা চলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ও প্রয়োজনীয় শর্ত পূরণ না করেই মিল স্থাপনের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে বলে স্থানীয়দের দাবি।

জানা গেছে, ‘তন্ময়-তনয় পুষ্টিচাল মিশ্রণ মিল ইউনিট-২’-এর স্বত্বাধিকারী মাসুদুর রহমান। তিনি গাইবান্ধা জেলার বাসিন্দা বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে গত ১০ নভেম্বর খাদ্য মন্ত্রণালয়ের সরবরাহ-১ শাখা থেকে মিল পরিচালনার অনুমতি সংক্রান্ত ইস্যুকৃত চিঠিতে তাকে কুড়িগ্রাম সদর উপজেলার নাজিরা গ্রামের বাসিন্দা হিসেবে উল্লেখ করা হয়েছে। এ ঠিকানা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।

সরেজমিনে দেখা গেছে, কুড়িগ্রাম টেক্সটাইল মিলের ভেতরে প্রবেশের পর হাতের বাম পাশে নিরাপত্তাকর্মীর কক্ষসংলগ্ন বর্ধিত তুলা গুদামের ভেতরে পুষ্টিচাল মিশ্রণ মিল স্থাপনের কাজ চলছে। সেখানে গুদামঘর সংস্কার, রং করা এবং বিভিন্ন যন্ত্রপাতি স্থাপনের কার্যক্রম চালানো হচ্ছে। গত এক মাস ধরে এসব কাজ চলছে বলে জানিয়েছেন টেক্সটাইল মিলের নিরাপত্তাকর্মীরা।

এদিকে পুষ্টিচাল মিশ্রণ কার্যক্রম পরিচালনার জন্য পৃথক বৈদ্যুতিক সংযোগ নেওয়া হয়েছে কি না, গুদামঘরটি খাদ্যপণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের উপযোগী হিসেবে অনুমোদিত কি না এবং ফুডগ্রেড লাইসেন্স গ্রহণের জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

কুড়িগ্রাম টেক্সটাইল মিলের ভেতরে পুষ্টিচাল মিশ্রণ মিল স্থাপনের অনুমোদনের বিষয়ে জানতে বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) মুখ্য পরিচালন কর্মকর্তা ও প্রকল্প পরিচালক কাজী ফিরোজ হোসেন বলেন, “কুড়িগ্রামে ফ্যাক্টরি হওয়ার মতো পারমিশন আমরা দেইনি। এরকম কোনো কিছুই হচ্ছে না।

তিনি আরও বলেন, ‘আমরা পুরোটা লিজ দিয়ে দেব। আগে ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডকে লিজ দেওয়া হয়েছিল। তারা আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে কাজ পেয়েছিল। কিন্তু ঠিকমতো কাজ না করায় এক বছর দুই বা তিন মাসের মধ্যে লিজ বাতিল করে আমরা মিলটি আবার নিয়ে নিই। আমাদের ২৫টি মিলের প্রতিটিই বন্ধ রয়েছে। তবে আয়ের জন্য সাময়িকভাবে খুব স্বল্প সময়ের জন্য কোনো ঘর, বাসাবাড়ি কিংবা গুদাম ভাড়া দেওয়া হতে পারে। এগুলো খুবই অস্থায়ী, দীর্ঘমেয়াদি কোনো বিষয় নয়। কিছুদিনের মধ্যেই দীর্ঘমেয়াদে শিল্প স্থাপনের জন্য টেন্ডার দেওয়া হবে।’
সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গজারিয়ায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা পেলেন হাজারো মানুষ

আজ শুক্রবার সকালে গজারিয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয় বৃহৎ পরিসরের...

নতুন কমিটিতে ইউএনও সভাপতি, সদস্য সচিব মতলেবুর মঞ্জু

দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম সচল করতে...

রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলে ট্রেনিং স্পোর্টিং চ্যাম্পিয়ন

নরসিংদীর রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট মেগা ফাইনা...

পঞ্চগড় ডায়াবেটিক সমিতির সফলতার ৩৩ বছর

পঞ্চগড়ে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে ৩৩ বছরের সফল পথ...

‘আমার খারাপ লাগে, মন খারাপ হয়’

২০০৫ সাল; মাত্র ১৬ বছর বয়সে ইংল্যান্ডের ঐতিহাসিক লর্ডস মাঠে টেস্ট অভিষেক হয়েছ...

চিতলমারীতে নিষিদ্ধ আ’লীগের দুই নেতা গ্রেপ্তার

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যসম্পদের আধার সুন্দর...

নতুন কমিটিতে ইউএনও সভাপতি, সদস্য সচিব মতলেবুর মঞ্জু

দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম সচল করতে...

কালকিনিতে রাতভর বসতবাড়ি ও দোকানে হামলা,অগ্নি সংযোগ,লুটপাট

মাদারীপুরের কালকিনিতে শুক্রবার রাতে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা