সারাদেশ

আশুলিয়ায় নাশকতার উদ্দেশ্যে রাখা ৫ তাজা ককটেল উদ্ধার

সাভার (ঢাকা) প্রতিনিধি

শিল্পাঞ্চল আশুলিয়ার বাইপাইল এলাকায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের একটি আন্ডারপাস থেকে লাল ও কালো স্কচটেপে মোড়ানো পাঁচটি তাজা ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা। পরে বোমা নিষ্ক্রিয়কারী দলের সহায়তায় জনবসতিহীন এলাকায় কৃত্রিম বিস্ফোরণ ঘটিয়ে ককটেলগুলো নিষ্ক্রিয় করা হয়। নাশকতা বা নৈরাজ্য সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা
ককটেলগুলো সেখানে লুকিয়ে রেখেছিল বলে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে এসআরবি-৪-এর সিপিসি-২-এর একটি আভিযানিক দল আশুলিয়া থানার ধামসোনা ইউনিয়নের বাইপাইল এলাকায় অভিযান চালিয়ে ককটেলগুলো উদ্ধার করে।
এসআরবি-৪ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, আশুলিয়া থানার বাইপাইল- জামগড়া এলাকায় নাশকতার উদ্দেশ্যে বেশ কিছু বিস্ফোরক রাখা হয়েছে। এ তথ্যের সত্যতা যাচাইয়ে আভিযানিক দলটি নবীনগর থেকে চন্দ্রাগামী মহাসড়কের বাইপাইল এলাকায় অবস্থান নেয়। পরে সেখানে অভিযান চালিয়ে আন্ডারপাসের ভেতরে পলিথিনে মোড়ানো এবং লাল ও কালো স্কচটেপ লাগানো
পাঁচটি তাজা ককটেল উদ্ধার করা হয়।
এ সময় জনসাধারণের নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলের চারপাশে নিরাপত্তাবেষ্টনী তৈরি করা হয়। যানবাহন ও সাধারণ মানুষের চলাচল সীমিত করে দেওয়া হয়। পরে এসআরবি সদর দপ্তরের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সহায়তায় ককটেলগুলো উদ্ধার করে আশুলিয়ার পাথালিয়া এলাকার জনবসতিহীন একটি খালি জমিতে নেওয়া হয়। সেখানে কৃত্রিম বিস্ফোরণ ঘটিয়ে পাঁচটি ককটেলই নিরাপদে নিষ্ক্রিয় করা হয়।
এসআরবি সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা ককটেলগুলো তৈরি করে নাশকতা বা নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে প্রয়োজনীয় সময়ে ব্যবহারের জন্য সেখানে লুকিয়ে রেখেছিল বলে ধারণা করা হচ্ছে। তবে কারা এসব বিস্ফোরক সেখানে রেখেছে, তা শনাক্ত করা যায়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এসআরবি-৪-এর অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে রাত ৯ টার দিকে আন্ডারপাস দিয়ে চলাচলকারী পথচারীদের নজরে আসে পলিথিনে মোড়ানো সন্দেহজনক বস্তুগুলো। বিষয়টি দেখে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেওয়া হলে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। পুলিশ ও এসআরবির সদস্যরা যৌথভাবে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে। পরে বিশেষজ্ঞ দলের সহায়তায় বস্তুগুলো পরীক্ষা-নিরীক্ষা ও নিষ্ক্রিয় করার ব্যবস্থা নেওয়া হয়।
সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গজারিয়ায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা পেলেন হাজারো মানুষ

আজ শুক্রবার সকালে গজারিয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয় বৃহৎ পরিসরের...

নতুন কমিটিতে ইউএনও সভাপতি, সদস্য সচিব মতলেবুর মঞ্জু

দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম সচল করতে...

রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলে ট্রেনিং স্পোর্টিং চ্যাম্পিয়ন

নরসিংদীর রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট মেগা ফাইনা...

পঞ্চগড় ডায়াবেটিক সমিতির সফলতার ৩৩ বছর

পঞ্চগড়ে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে ৩৩ বছরের সফল পথ...

‘আমার খারাপ লাগে, মন খারাপ হয়’

২০০৫ সাল; মাত্র ১৬ বছর বয়সে ইংল্যান্ডের ঐতিহাসিক লর্ডস মাঠে টেস্ট অভিষেক হয়েছ...

চিতলমারীতে নিষিদ্ধ আ’লীগের দুই নেতা গ্রেপ্তার

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যসম্পদের আধার সুন্দর...

নতুন কমিটিতে ইউএনও সভাপতি, সদস্য সচিব মতলেবুর মঞ্জু

দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম সচল করতে...

কালকিনিতে রাতভর বসতবাড়ি ও দোকানে হামলা,অগ্নি সংযোগ,লুটপাট

মাদারীপুরের কালকিনিতে শুক্রবার রাতে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা