মাদারীপুরে স্ত্রীকে তালাক দেয়ার পরের দিন শহরের ভাড়া বাসায় সাইফুল ভুইয়া (২২) নামের এক যুবক মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত সারে আটটার দিকে মাদারীপুর শহরের ২নং শকুনি এলাকার ভাড়া বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সাইফুল ভুইয়া মাদারীপুর সদর উপজেলার ঝাউদি এলাকার জলিল ভুইয়ার ছেলে। সাইফুল ভুইয়া রাজমিস্ত্রীর কাজ করতেন।
পারিবারিক সুত্রে জানা যায়, সাইফুল মাদারীপুর শহরে কাজ করতে এসে নতুন বাসস্ট্যান্ড এলাকার ৯নং ব্রিজ সংলগ্ন দুই সন্তানের মা বৃষ্টি আক্তারের সাথে প্রেম হয়। এরপর তারা প্রায় পাচ মাস আগে বিয়ে করেন। বৃষ্টি তার প্রথম স্বামীর দুই সন্তান নিয়ে দ্বিতীয় স্বামী সাইফুলের সাথে ২ নং শকুনি এলাকার ভাঁড়া বাসায় থাকতেন। পরবর্তীতে বুধবার (২৫ নভেম্বর)পারিবারিক কলহের জেরে সাইফুলকে তালাক দিয়ে স্ত্রী বৃষ্টি সন্তানদের সাথে নিয়ে চলে যান। তালাকের পরের দিন বৃহস্পতিবার সন্ধ্যার পর ঘরের দরজা না খোলায় সবার সন্দেহ হয়। পরে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে সাইফুলকে ঘরের আড়াল সাথে ওড়ণা দিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখতে পান। পরে রাত সারে আটটার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায়।
সাননিউজ/বান্না