সারাদেশ

নারায়ণগঞ্জে পুলিশ হত্যার মূল হোতা ডেভিডসহ গ্রেপ্তার ৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি

পুলিশ সদস্য আনোয়ার মোল্লা হত্যা মামলায় নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জের বিভিন্ন স্থানে রাতভর অভিযানে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ঘটনার মূল হোতা ডেভিড দৌড়ে পালাতে গেলে পুলিশের গুলিতে আহত হয় সে। এ ঘটনায় পুলিশের দুইজন উপ-পরিদর্শক নন্দন ও রফিক আহত হয় বলে জানায় পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন অভিযানে থাকা জেলা পু‌লি‌শের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামান।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পুলিশ হাশেমবাগ এলাকার রিয়াজ ওরফে ডেভিড, তার ভাই আব্দুল্লাহ, সহযোগী সামাদসহ চারজনকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে ডেভিড পালাতে গেলে গুলি করলে তার পায়ে বিদ্ধ হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। এছাড়া, এসআরবির পৃথক আরেকটি দল আদর ও আজাদ নামে আরও দুʼজনকে গ্রেপ্তার করেছে বলে জানান হাসিনুজ্জামান।

তিনি বলেন, পুলিশ ও এসআরবির টিম অভিযান চালিয়ে মোট ছয়জনকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে আব্দুল্লাহকে মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ফতুল্লা থানার দেওভোগ, নাগবাড়িসহ আশেপাশের এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে, গত ২২ নভেম্বর রাতে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় সাদা পোশাকে ওয়ারেন্টের তথ্য সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির কনস্টেবল আনোয়ার মোল্লা। এ ঘটনায় পরদিন ফতুল্লা মডেল থানায় অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সশস্ত্র বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী

বাংলাদেশের সশস্ত্র বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়...

ঢাকা ক্লাবের সামনে গ্রেপ্তার হলেন আ’লীগের কেন্দ্রীয় নেতা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শি...

সাত লাখ ছাড়িয়েছে রুশ সেনার প্রাণহানি

ইউক্রেনের বিরুদ্ধে চলমান দীর্ঘ ও রক্তক্ষয়ী যুদ্ধে রুশ সামরিক বাহিনীর ক্ষয়ক্ষত...

শেখ হাসিনা বাংলাদেশে ঢুকলেই গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

বাংলাদেশের সীমানায় ঢুকলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ...

রাজনগরে বেকারিকে দেড় লাখ টাকা জরিমানা

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় নিরাপদ খাদ্য নিশ্চিত ক...

নারায়ণগঞ্জে পুলিশ হত্যার মূল হোতা ডেভিডসহ গ্রেপ্তার ৬

পুলিশ সদস্য আনোয়ার মোল্লা হত্যা মামলায় নারায়ণগঞ্জ...

দুই দফা বাড়ার পর ফের কমেছে স্বর্ণের দাম

টানা দুই দফা দেশের বাজারে দাম বাড়ার পর আবারও কমল স...

নেপালে প্রভাব ফেরাতে মরিয়া ভারত, পাল্লা দিচ্ছে চীন

এক নজরে নেপালে ভারত ও চীনের প্রভাব

নিউজিল্যান্ড টেস্ট দলে পরিবর্তন, ডাক পেলেন ফিশার

ভারতের বিপক্ষে সিরিজ নির্ধারণী দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগেই বড় ধরনের দুঃসংব...

জাতিসংঘের এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন বাংলাদেশের ‘জেডএআই বিডি’

বিদেশি বাণিজ্যিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেবা কিংবা এপিআইয়ের দ্বারস্থ না হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা