সারাদেশ

কলাপাড়ার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে মো: আমিনুল ইসলাম (৪১) নামে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আমিনুল ইসলাম কলাপাড়া উপজেলার দাসের হাওলা গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাক ও ফিরোজা বেগমের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, আমিনুল ইসলাম চট্টগ্রামের একটি ধর্ষণ মামলার আসামি। ২০১৫ সালে গ্রেফতারের পর তিনি দীর্ঘ সাত বছর কারাভোগ করেন। পরবর্তীতে ২০২২ সালে জামিনে মুক্তি পেয়ে আত্মগোপনে চলে যান। এরপর থেকে দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।

পলাতক এ আসামির অবস্থান শনাক্ত এবং তার গতিবিধি নজরদারিতে রেখে তাকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে আসছিল কলাপাড়া থানা পুলিশ। একপর্যায়ে বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নজরুল ইসলাম জানান, গ্রেফতারের পর কলাপাড়া থানায় নিয়ে আসা হয়েছে এবং আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুই সন্তানসহ কীটনাশক পান আছিয়ার, পরিবারের কেউ বেঁচে রইলো না

স্বামীর দ্বিতীয় বিয়ে, তালাকের হুমকি, পারিবারিক বির...

কেশবপুরে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

মহান মুক্তিযুদ্ধের চেতনা, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত...

কেশবপুরে সাংবাদিককে নাশকতা মামলায় গ্রেপ্তার, আদালতে সোপর্দ

মোহনা টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি, দৈনিক সত্য প...

প্রধানমন্ত্রীর সঙ্গে দুপুরে এনসিপি প্রতিনিধি দলের বৈঠক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতার পরিপ্রেক্ষি...

ইনু, লতিফ, দীপু মনি, রূপাসহ ১০ আসামী ট্রাইব্যুনালে

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহা...

২২ ছক্কা আর মাত্র ৫২ বলে ২০০! বৈভব সূর্যবংশীর অবিশ্বাস্য ব্যাটিং তাণ্ডব

বয়স সবে ১৫ পেরিয়েছে, অথচ ব্যাট হাতে ক্রিকেট দুনিয়ায় রীতিমতো রূপকথা লিখে চলেছে...

পর্দায় আসছে মেগা সিরিয়াল ‘এআই জুনিয়র’

কল্পবিজ্ঞানের রোমাঞ্চ আর মানবিক আবেগের এক ব্যতিক্রমী সংমিশ্রণ নিয়ে দর্শকদের স...

বদলগাছীতে ৪,১০০ জন প্রান্তিক কৃষক পেলেন বিনামূল্যে বীজ-সার

নওগাঁর বদলগাছীতে সরিষার আবাদ ও উৎপাদন বাড়াতে ৪ হাজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা