সারাদেশ

নরসিংদী মুক্ত, শহিদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

সাইদুল ইসলাম আরাফাত, নরসিংদী

নরসিংদী মুক্ত দিবস (১২ ডিসেম্বর), শহিদ বুদ্ধিজীবী দিবস (১৪ ডিসেম্বর) এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে নরসিংদী প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নরসিংদীর জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া। সভাটি সঞ্চালনা করেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান।

এ সভায় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাস্টার, নরসিংদী পৌরপ্রশাসক,মোঃ সফি উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার সজিব শাহরীন, নরসিংদী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান খান, নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, নরসিংদী আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সারওয়ার মৃধা,নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস, নরসিংদী জেলা প্রেস ক্লাবের সভাপতি মো. আউয়াল মিয়া।

এছাড়াও সভায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা, বীর মুক্তিযোদ্ধাগণ, নরসিংদী জেলার বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় তিনটি দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন ও বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। দিবসগুলোতে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন অনুষ্ঠান, শহিদদের স্মরণে শ্রদ্ধা নিবেদনসহ বিভিন্ন কর্মসূচি আয়োজনের প্রস্তুতি ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।

সভায় দিবসগুলোর ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি মহান মুক্তিযুদ্ধে শহিদদের আত্মত্যাগ এবং বীর মুক্তিযোদ্ধাদের অবদান যথাযথভাবে স্মরণ করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি দপ্তর, রাজনৈতিক সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানসহ সব পক্ষের সমন্বিত অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানগুলো সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার বিষয়ে আলোচনা করা হয়।

সভায় সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে জাতীয় এই গুরুত্বপূর্ণ দিবসগুলোর আয়োজন সফল করার আহ্বান জানানো হয়।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুই সন্তানসহ কীটনাশক পান আছিয়ার, পরিবারের কেউ বেঁচে রইলো না

স্বামীর দ্বিতীয় বিয়ে, তালাকের হুমকি, পারিবারিক বির...

কেশবপুরে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

মহান মুক্তিযুদ্ধের চেতনা, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত...

কেশবপুরে সাংবাদিককে নাশকতা মামলায় গ্রেপ্তার, আদালতে সোপর্দ

মোহনা টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি, দৈনিক সত্য প...

প্রধানমন্ত্রীর সঙ্গে দুপুরে এনসিপি প্রতিনিধি দলের বৈঠক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতার পরিপ্রেক্ষি...

ইনু, লতিফ, দীপু মনি, রূপাসহ ১০ আসামী ট্রাইব্যুনালে

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহা...

রোজ বিটরুট খেলে মিলবে যেসব দারুণ উপকার

উজ্জ্বল লাল রঙের এই মূলজাতীয় সবজির স্বাদ নিয়ে অনেকেরই মিশ্র অনুভূতি রয়েছে। কে...

২২ ছক্কা আর মাত্র ৫২ বলে ২০০! বৈভব সূর্যবংশীর অবিশ্বাস্য ব্যাটিং তাণ্ডব

বয়স সবে ১৫ পেরিয়েছে, অথচ ব্যাট হাতে ক্রিকেট দুনিয়ায় রীতিমতো রূপকথা লিখে চলেছে...

পর্দায় আসছে মেগা সিরিয়াল ‘এআই জুনিয়র’

কল্পবিজ্ঞানের রোমাঞ্চ আর মানবিক আবেগের এক ব্যতিক্রমী সংমিশ্রণ নিয়ে দর্শকদের স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা