সারাদেশ

বাগেরহাটে বিক্রির সময় ১১ অতিথি পাখি উদ্ধার, পরে অবমুক্ত

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতা বাজার এলাকা থেকে ১১টি অতিথি পাখি উদ্ধার করেছে বন বিভাগের যৌথ অভিযানিক দল। সোমবার (২৩ নভেম্বর) বেলা ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ১০টি কালকুচ পাখি ও একটি কালিম পাখি উদ্ধার করা হয়। এ সময় পাখি বিক্রেতা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

সুন্দরবন পূর্ব বন বিভাগ, বাগেরহাট এবং খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন রেঞ্জ কর্মকর্তা রামকৃষ্ণ ঘোষ ও মো. ইসমাইল হোসেন। ডিএফও মো. রেজাউল করিম চৌধুরী ও নির্মল কুমার পালের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

এ সময় সুন্দরবন পূর্ব বন বিভাগ, বাগেরহাটের বন প্রহরী বিশ্বাস নওশের আলী এবং খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মো. শাহিন ও জুনিয়র ওয়াইল্ডলাইফ স্কাউট অনিমেষ চন্দ্র নির্ভর উপস্থিত ছিলেন।

অভিযান শেষে উদ্ধার করা ১১টি পাখি ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রোকনুজ জামানের কাছে হস্তান্তর করা হয়। পরে তিনি পাখিগুলো অবমুক্ত করেন।

এ সময় ইউএনও মো. রোকনুজ জামান বলেন, শীত মৌসুমে বিভিন্ন প্রজাতির অতিথি পাখি এ অঞ্চলে আসে। শীত শেষে পাখিগুলো নিজস্ব আবাসস্থলে ফিরে যায়। এসব অতিথি পাখি ধরা, বিক্রি ও শিকার করা দণ্ডনীয় অপরাধ। বন্যপ্রাণী সংরক্ষণে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনের মধ্যে মুন্সীগঞ্জ যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ

মুন্সীগঞ্জ জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন নিয়ে ক...

জীবাশ্ম জ্বালানি ও অর্থায়ন ইস্যুতে তীব্র মতভেদ

জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এ নতুন বৈশ্বিক জলবায়ু চুক্তি নিয়ে সমঝোতার চে...

এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নতি ছাড়া কোনো দেশের অর...

মন্ত্রী, এমপি ও স্থানীয় সরকারের প্রতিনিধিরা নিষিদ্ধ হচ্ছেন

এতোদিন যে নিয়ম ছিল, সেটার পরিবর্তন ঘটছে। বেসরকারি...

তাজমহল, হুমায়ুনের সমাধি ও দিল্লি হাট পরিদর্শন করবেন পাকিস্তানের মন্ত্রী

নানা জল্পনার পর অবশেষে তাজমহল পরিদর্শনের অনুমতি পে...

বাগেরহাটে বিক্রির সময় ১১ অতিথি পাখি উদ্ধার, পরে অবমুক্ত

বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতা বাজার এলাকা থেকে...

সুন্দরবন উপকূলে অর্ধলাখ থেকে কমে ২৪৮ শকুন

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল...

জাতীয় স্টেডিয়ামে শৃঙ্খলা ফেরাতে নতুন উদ্যোগ ক্রীড়া মন্ত্রণালয়ের

দেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় ও ঐতিহাসিক আঙিনা ঢাকা জাতীয় স্টেডিয়াম। অথচ দীর্ঘ...

মাদারীপুরে অজ্ঞাত রোগে হাসপাতালে ভর্তি ২০ শিক্ষার্থী

মাদারীপুরে অজ্ঞাত রোগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি...

আশুলিয়ায় গ্রামীণ কল্যাণ অফিসে ফের আগুন, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারীরা

সাভারের আশুলিয়ার বেলতলা এলাকায় অবস্থিত ড. মুহাম্মদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা