সারাদেশ

আ’লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে এমপি খোকনের নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল

সাইদুল ইসলাম আরাফাত , নরসিংদী

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ, বোমাবাজি ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে নরসিংদী সদর এলাকায় বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আগুন সন্ত্রাস,নাশকতা সহ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড প্রতিরোধ করতে দলীয় হাজার হাজার নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মিছিলে অংশগ্রহণ করেন।

রবিবার বিকেলে নরসিংদী সদরে আয়োজিত এ বিক্ষোভ মিছিলে নেতৃত্বদেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব, নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা দেশের শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানান। একই সঙ্গে অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য, সহিংসতা ও দেশবিরোধী ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। মিছিলটি নরসিংদী সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকায় প্রতিবাদী স্লোগান মুখর হয়ে ওঠে।

বিক্ষোভ মিছিল শেষে সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেন, দেশের শান্তি, গণতন্ত্র ও জনগণের নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। দেশের আইনশৃঙ্খলা ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে সচেতন এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার মাধ্যমে জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করার অপচেষ্টা বরদাশত করা হবে না। তিনি দলীয় নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে রাজনৈতিক কর্মসূচি পালন এবং জনগণের পাশে থাকার আহ্বান জানান। বিক্ষোভ মিছিলের মাধ্যমে নেতাকর্মীরা দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং নৈরাজ্য ও সহিংসতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের অবস্থান তুলে ধরেন।

এসময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপি’র সহ-সভাপতি হারুন অর রশিদ, জেলা বিএনপি’র সহ-সভাপতি রবিউল ইসলাম রবি, সহ-সভাপতি একে এম গোলাম কবির কামাল, সহ-সভাপতি ফারুক উদ্দিন ভূঁইয়া, জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক শাহাজান মল্লিক, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাজহারুল হক টিটু, জেলা বিএনপি’র অর্থ বিষয়ক সম্পাদক সিআইপি রাশেদুল হাসান রিন্টু, জেলা বিএনপি’র প্রচার সম্পাদক ইলিয়াছ হোসেন ভূঁইয়া, জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক মো. মনিরুল হক জাবেদ, জেলা বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক সোহরাব হায়দার হাসিব, ছাত্র বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান নাহিদ, জেলা বিএনপি’র মৎস্যজীবী বিষয়ক সম্পাদক আক্তার হোসেন খাবির, জেলা বিএনপি’র ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহিদুল কবির ভূঁইয়া, জেলা বিএনপি’র গণশিক্ষা বিষয়ক সম্পাদক আবদুর রউফ ফকির রনি, জেলা বিএনপি’র সদস্য আওলাদ হোসেন মোল্লা, জেলা বিএনপি’র সদস্য সাইফুল ইসলাম সোহেল, জেলা বিএনপি’র সদস্য মাহফুজুল ইসলাম, নরসিংদী শহর যুবদল সভাপতি মাহমুদ হোসেন চৌধুরী সুমন, জেলা কৃষক দলের আহবায়ক শফিকুল ইসলাম আপেল ও সদস্য সচিব দীপক বর্মণ প্রিন্স, জেলা তাঁতী দলের সভাপতি হুমায়ন কবির কামাল, জেলা মহিলা দল সভাপতি এড.উম্মে ছালমা মায়া ও সেক্রেটারি ছালমা আক্তার স্বপ্না প্রমুখ।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনের মধ্যে মুন্সীগঞ্জ যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ

মুন্সীগঞ্জ জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন নিয়ে ক...

জীবাশ্ম জ্বালানি ও অর্থায়ন ইস্যুতে তীব্র মতভেদ

জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এ নতুন বৈশ্বিক জলবায়ু চুক্তি নিয়ে সমঝোতার চে...

ওয়েলিংটনে ভারতের রানের বন্যা!

ওয়েলিংটন টেস্টে ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট ক্রিকে...

এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নতি ছাড়া কোনো দেশের অর...

মন্ত্রী, এমপি ও স্থানীয় সরকারের প্রতিনিধিরা নিষিদ্ধ হচ্ছেন

এতোদিন যে নিয়ম ছিল, সেটার পরিবর্তন ঘটছে। বেসরকারি...

আ’লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে এমপি খোকনের নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, অগ্ন...

প্রধানমন্ত্রীর সঙ্গে দুপুরে এনসিপি প্রতিনিধি দলের বৈঠক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতার পরিপ্রেক্ষি...

ইনু, লতিফ, দীপু মনি, রূপাসহ ১০ আসামী ট্রাইব্যুনালে

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহা...

নব্বই দশকের শীর্ষ সন্ত্রাসী ‘সুইডেন আসলাম’ গ্রেপ্তার

নব্বই দশকে রাজধানী কাঁপানো অন্যতম শীর্ষ সন্ত্রাসী...

টানা ৯ দফা কমার পর বাড়লো স্বর্ণের দাম

দেশের বাজারে টানা ৯ দফায় কমানোর পর এবার স্বর্ণের দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা