সারাদেশ

হোটেল মোটেল ও রিসোর্ট লাইসেন্স বিহীন পরিচালনা সম্পূর্ণ নিষিদ্ধ: পুলিশ সুপার

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার জেলার কোথাও নিষিদ্ধ কার্যক্রমের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি যাতে হোটেল, মোটেল বা রিসোর্টে অবস্থান করতে না পারে, সে বিষয়ে মালিকদের সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম।

সোমবার (১৬ নভেম্বর) সকালে মৌলভীবাজার জেলা প্রশাসক মো. তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে হোটেল, মোটেল ও রিসোর্ট মালিকদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।

সভায় পুলিশ সুপার বলেন, মৌলভীবাজার সদর, শ্রীমঙ্গল, কমলগঞ্জ, কুলাউড়াসহ জেলার সকল উপজেলার হোটেল-রিসোর্ট মালিকদের অতিথিদের পরিচয় ও অবস্থানের বিষয়ে সতর্ক থাকতে হবে।

কোনো নিষিদ্ধ কার্যক্রমে জড়িত ব্যক্তি যাতে এসব প্রতিষ্ঠানে আশ্রয় বা অবস্থানের সুযোগ না পায়, সে বিষয়ে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হবে।

সভায় হোটেল, মোটেল ও রিসোর্টের অগ্নিনির্বাপণ ব্যবস্থা, সার্বিক নিরাপত্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়। পাশাপাশি অবশ্যই লাইসেন্স বিহীন কোন ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করা যাবে না বলে হুঁশিয়ারি বার্তা দেন।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

মহাখালীর সাততলা বস্তিতে আগুন, ঘনবসতিপূর্ণ এলাকায় দাউদাউ শিখা

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আজ বুধবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘনব...

রোদহীন দিনে শীতের দাপট, ঠান্ডায় কষ্ট বাড়ছে কৃষক-চালকদের

উত্তরের জেলাগুলোতে শীত যেন আগেভাগেই জানান দিচ্ছে নিজের উপস্থিতি। কয়েক দিন ধরে...

রুশ বিমানের গতিবিধি ঘিরে সতর্ক জাপান-তাইওয়ান

চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ সফরের ঠিক আগে পূর্ব এ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা