সারাদেশ
ভোলা যুবদলের নতুন কমিটি

সভাপতি ফেরদৌস, সম্পাদক মনির ও সাংগঠনিক সম্পাদক আল আমীন

ভোলা প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ভোলা জেলা শাখার ছয় সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে মোহাম্মদ ফখরুল ইসলাম ফেরদৌসকে সভাপতি এবং মোহাম্মদ মনির হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত কমিটির অন্য সদস্যরা হলেন; সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মোস্তফা কামাল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম উজ্জ্বল এবং সাংগঠনিক সম্পাদক আল আমিন হাওলাদার।

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি নতুন এ আংশিক কমিটির অনুমোদন দেন।

প্রেস বিজ্ঞপ্তিতে নবগঠিত কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় দপ্তরের পক্ষে বিজ্ঞপ্তিটি পাঠান যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া।

এদিকে নতুন কমিটি ঘোষণার খবর ভোলায় পৌঁছালে জেলা যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়ে। নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে রাতে আনন্দ মিছিল করেন নেতাকর্মীরা।

সার্কুলার রোডে জেলা যুবদলের কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের সদর রোড প্রদক্ষিণ করে পুনরায় যুবদল কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে নবগঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্য সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন নেতাকর্মীরা।

এ সময় নতুন কমিটির নেতারা আগামী দিনে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তারেক রহমানের ভ্যানগার্ড হিসেবে রাজপথে সক্রিয় থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি ভোলা জেলা যুবদলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার অঙ্গীকার করেন তারা।

ভোলা জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম ফেরদৌস বলেন, বিগত সময়ে স্বৈরাচারী হাসিনা সরকারের পতন আন্দোলনে যুবদলের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আগামী দিনেও স্বৈরাচার, সন্ত্রাস ও সব ধরনের সহিংসতা প্রতিরোধে যুবদল রাজপথে সক্রিয় থাকবে।

তিনি আরও বলেন, যুবদলের ত্যাগী, দক্ষ ও যোগ্য নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হবে। তাদের যোগ্যতা ও ত্যাগের ভিত্তিতে আগামী দিনে যুবদলের বিভিন্ন পর্যায়ের কমিটি গঠন করা হবে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

মহাখালীর সাততলা বস্তিতে আগুন, ঘনবসতিপূর্ণ এলাকায় দাউদাউ শিখা

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আজ বুধবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘনব...

রোদহীন দিনে শীতের দাপট, ঠান্ডায় কষ্ট বাড়ছে কৃষক-চালকদের

উত্তরের জেলাগুলোতে শীত যেন আগেভাগেই জানান দিচ্ছে নিজের উপস্থিতি। কয়েক দিন ধরে...

রুশ বিমানের গতিবিধি ঘিরে সতর্ক জাপান-তাইওয়ান

চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ সফরের ঠিক আগে পূর্ব এ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা