সারাদেশ

পঞ্চগড়ে ঐতিহ্যবাহী রাশ মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় জেলার একমাত্র ঐতিহ্যবাহী আটোয়ারী আলোয়াখোয়া রাশ মেলা-২০২৬ সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের লক্ষ্যে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৪ নভেম্বর থেকে মাসব্যাপী এই ঐতিহ্যবাহী মেলার উদ্বোধন ও কার্যক্রম শুরু হবে।

সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এই সভায় জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীনের প্রতিনিধি হিসেবে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপমা রায়। সভাটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. রেজাউন নবী রাজা।

​সভায় বিগত বছরের (২০২৫) মেলার আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন মেলার সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. শাহাজাহান সভায় উপস্থিত সবার কণ্ঠভোটে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. বাবুল ইসলামকে মেলা-২০২৬-এর সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

​মেলায় আগত দর্শনার্থীদের নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, ট্রাফিক ব্যবস্থাপনা, মানসম্মত স্বাস্থ্যসেবা এবং সার্বিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রতিবারের মতো এবারও মেলায় রয়েছে নানা আয়োজন ও পণ্যের সমারোহ: গরু, মহিষ, ঘোড়া, ছাগল ও ভেড়া, কাঠ ও স্টিলের তৈরি বিভিন্ন আসবাবপত্র এবং দৈনন্দিন জীবনের নিত্যপ্রয়োজনীয় নানা পণ্য।

সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হুমায়ুন কবীর, জেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ রাশেদুজ্জামান রাশেদ, সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিয়ার রহমান, উপজেলা বিএনপির সভাপতি এ.জেড.এম. বজলুর রহমান (জাহেদ) ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রহমান (আব্দার), এনএসআইয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার,

বীর মুক্তিযোদ্ধা মির্জা নুরুল ইসলাম (হেলাল) ও উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল্যাহেল বাকী, ফকিরগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি কমলেশ চন্দ্র ঘোষ, উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির সম্পাদক মনোজ রায় হিরু প্রমুখ।

এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পুলিশ, বিজিবি, আনসার সদস্য, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

মহাখালীর সাততলা বস্তিতে আগুন, ঘনবসতিপূর্ণ এলাকায় দাউদাউ শিখা

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আজ বুধবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘনব...

রোদহীন দিনে শীতের দাপট, ঠান্ডায় কষ্ট বাড়ছে কৃষক-চালকদের

উত্তরের জেলাগুলোতে শীত যেন আগেভাগেই জানান দিচ্ছে নিজের উপস্থিতি। কয়েক দিন ধরে...

রুশ বিমানের গতিবিধি ঘিরে সতর্ক জাপান-তাইওয়ান

চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ সফরের ঠিক আগে পূর্ব এ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা