সারাদেশ

সাড়ে ৩ মাসের শূন্যতার অবসান, দ. কেরানীগঞ্জ থানায় নতুন ওসি

এ এইচ সুমন, কেরানীগঞ্জ (ঢাকা)

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দীর্ঘ সাড়ে তিন মাসের শূন্যতার অবসান ঘটিয়ে নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন ইন্সপেক্টর ফখরুল ইসলাম। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে ঢাকা জেলা পুলিশের নির্দেশে তাকে এই পদে পদায়ন করা হয়।

জানা যায়, গত ২৮ জুলাই তৎকালীন ওসি সাইফুল আলমকে সাভার থানায় বদলি করা হয়েছিল। এরপর থেকে গুরুত্বপূর্ণ এই থানাটিতে কোনো স্থায়ী ওসি ছিলেন না। এতোদিন ভারপ্রাপ্ত কর্মকর্তা দিয়ে দৈনন্দিন কার্যক্রম পরিচালিত হওয়ায় থানার প্রশাসনিক কাজে কিছুটা ধীরগতি দেখা দেয়। এতে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মাঝে নানা প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছিল।

নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত ওসি ফখরুল ইসলাম তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন, ‘দক্ষিণ কেরানীগঞ্জের মতো একটি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ থানায় দায়িত্ব পাওয়া আমার জন্য বড় চ্যালেঞ্জ। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আমি সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব।’ এ লক্ষ্যে তিনি স্থানীয় সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এদিকে, দীর্ঘ প্রতীক্ষার পর নতুন ওসি যোগদান করায় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী এবং জনপ্রতিনিধিদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা প্রত্যাশা করছেন, নতুন ওসির বলিষ্ঠ নেতৃত্বে থানার কার্যক্রমে পুনরায় গতিশীলতা আসবে। এলাকার মাদক, চাঁদাবাজি ও ছিনতাইসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে আসার পাশাপাশি পুলিশের সঙ্গে সাধারণ মানুষের দূরত্ব অনেকটাই কমে আসবে বলে মনে করছেন সচেতন মহল।সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

মহাখালীর সাততলা বস্তিতে আগুন, ঘনবসতিপূর্ণ এলাকায় দাউদাউ শিখা

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আজ বুধবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘনব...

রোদহীন দিনে শীতের দাপট, ঠান্ডায় কষ্ট বাড়ছে কৃষক-চালকদের

উত্তরের জেলাগুলোতে শীত যেন আগেভাগেই জানান দিচ্ছে নিজের উপস্থিতি। কয়েক দিন ধরে...

রুশ বিমানের গতিবিধি ঘিরে সতর্ক জাপান-তাইওয়ান

চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ সফরের ঠিক আগে পূর্ব এ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা